• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কাউখালীতে ৪ মাছ ব্যবসায়ির ১০ দিনের কারাদন্ড

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2016   Wednesday

নিষিদ্ধ পিরানহা, জাটকা ইলিশ ও ফরমালিন দেওয়া মাছ বিক্রির অভিযোগ কাউখালীতে ৪ ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

বুধবার সকালে ঘাগড়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার এ অভিযান পরিচালনা করেন।

 

জানা যায়, দীর্ঘ দিন এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী উপজেলার দূর্গম এলাকার বাজার গুলোতে একটি চক্র দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ পিরানহা ও ফরমালিন যুক্ত মাছ বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার বুধবার সকালে ঘাগড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজার থেকে নিষিদ্ধ পিরানহা ও ফরমালিনযুক্ত মাছসহ পতুল বড়ুয়া (৫২), আব্দুল খালেক (৩৭), অসীম বড়ুয়া (২৬) ও দুলাল হোসেন (৪৫) কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে প্রায় চল্লিশ কেজি ফরমালিনযুক্ত বিভিন্ন  জাতের মাছ ও নিষিদ্ধ পিরানহা জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়। পরে ভ্রম্যমান আদালতে  আটক চার ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার জানান, এভাবে প্রতিটি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ফরমালিন মুক্ত করার চেষ্টা চালিয়ে যাবে প্রশাসন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ