• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ১

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2016   Friday

জীপের চাকায় পিষ্ট হয়ে মো. হেলাল(১৫) নামে এক সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার লামা পৌরসভার ছাগলখাইয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। হেলাল লামা পৌরসভার ৯নং ওয়ার্ড হরিণঝিরি এলাকার রহিম মুন্সির ছেলে।

 

প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার চকরিয়া থেকে আসা আলীকদম গামী একটি জীপ (গাড়ী নাম্বার ল নং- ৩৭) লামা পৌরসভার ছাগলখাইয়া নামক স্থানে একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে সাইকেল চালক মো. হেলালকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এসময় আশপাশের আহত হেলালকে উদ্ধার করে লামা হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্টগ্রামমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

লামা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত সহকারী মেডিকেল অফিসার উহ্লা ওয়াং মার্মা জানান, আহতের দুটি পা ও কোমড় ভেঙ্গে গেছে। আঘাতের কারণে হেলালের চেহারা বিকৃত হয়ে গেছে। শরীরের একাধিক স্থানে আঘাত পাওয়ার কারণে বাচাঁর আশংকা রয়েছে তার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ