• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পানছড়িতে অস্ত্রশস্ত্রসহ পিসিপি’র ৯নেতাকর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2016   Thursday

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বৃহস্পতিবার ইউনাইটেড পিপলস পেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) একটি এলজি ও ৩ রাউন্ড গুলিসহ ৯ জন নেতাকর্মীকে আটক করেছে। 

 

জানা যায়,জেলার পানছড়ি উপজেলার পানছড়ি কলেজ গেইট এলাকায় পিসিপি কার্যালয়ে কয়েকজন অস্ত্রধারী গোপন বৈঠকে বসেছে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ৩ বিজিবি লোগাং জোনের সহকারী পরিচালক রহমতআলী ও পানছড়ি সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: ওয়াহিদুজ্জামানের অভিযান চালানো হয়। এসময় একটি এলজি ও ৩ রাউন্ড গুলিসহ ৯ জন নেতাকর্মীকে আটক করা হয়।

 

আটকৃতরা হলেন আটককৃতরাপানছড়িউপজেলাপিসিপিসভাপতিহিমেলচাকমা, পিসিপি’র পানছড়ি কলেজ শাখর সভাপতি এডিসন চাকমা, দপ্তর সম্পাদক সাধন চাকমা, বড়কলক এলাকার জীতেন্দ্র চাকমার ছেলে কল্যাণ জ্যোতি চাকমা, একই এলাকার সুগন্ধা চাকমার ছেলে সুপ্রিয় চাকমা, দুদুকছড়ার ভূবন চন্দ্র চাকমার ছেলে সুবিরণ চাকমা, যুবনাশ্ব পাড়ার বিজয় চাকমার ছেলে রমেশ চাকমা, পূজগাং এলাকার সম্মুলাল চাকমার ছেলে সোহেল চাকমা ও মাছ্যাছড়ির শ্যামল কান্তি চাকমার ছেলে দিদল চাকমা।


পানছড়িস্থ লোগাং জোনঅধিনায়ক লে: কর্ণেল আহসান আজিজ (পিএসসি) জানান, যৌথ বাহিনী এ অভিযানে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও আটককৃদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

 

পানছড়ি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো: ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(ক)-চ ধারায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ