• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বাঘাইছড়িতে সেনা অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2016   Sunday

রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর সদস্যরা  রোববার অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে ৪টি আগ্নেয়াস্ত্র,সামরিক পোশাক ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করেছে।

 

জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোন কমান্ডার লে. ক. আলী হায়দার সিদ্দিকীর নেতৃত্বে  সেনাবাহিনীর একটি দল বাঘাইছড়ির করেঙ্গাতলি থেকে তিন কি.মি দুরে অবস্থিত গচ্ছাবিল গ্রামের সন্ত্রাসীদের গোপন আস্তানা হিসাবে ব্যবহৃত একটি বাড়ি ঘেরাও করেন। এসময় বাড়িটির আশেপাশে আরো অনেক বাড়ি থাকায় সেনাবাহিনীকেও স্বাভাবিক অপারেশন চালাতে সতর্কতা অবলম্বন করতে হয়। দিনের আলো থাকায় সন্ত্রাসীরা সেনাবাহিনীর অবস্থান আগেই টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এসময় সন্ত্রাসীদের অস্তানা থেকে ১টি অটোমেটিক একে-২২ সাব মেশিনগান রাইফেল, ২টি এসবিবিএল রাইফেল, ১টি পয়েন্ট টু-টু বোর রাইফেল, ১টি কমব্যাক্ট জ্যাকেট, জলপাই রংয়ের পোশাক একসেট, কয়েকটি পরিচয়পত্র, মোবাইল ফোনসেট, ধারালো দা-৩টিসহ কয়েকটি পরিচয়পত্রও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক কাউকে আটক করা সম্ভব হয়নি।

--লিবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ