• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার জনকে ৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2016   Sunday

সাবেক সেনা সার্জেন্ট মুকুল কান্তি চাকমা অপহরণ মামলায় রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রাঙামাটির বিচারিক আদালত। 

 

রোববার রাঙামাটির অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিন করে এ রিমান্ড মঞ্জুর করেন।


রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) শহীদুল্লাহ জানান, সাবেক সেনা সার্জেন্ট মুকুল কান্তি চাকমার অপহরণ মামলায় রোববার পুলিশ বাঘাইছড়ির উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার জনকে ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। এতে রাঙামাটির অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালত সকল আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

এরা হলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক বড়ঋষি চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রভাত কুমার চাকমা ওরফে কাকলী বাবু, সহ-সাধারন সম্পাদক ত্রিদিব চাকমা ওরফে দ্বীপ বাবু ও বাঘাইছড়ি ইউপি’র ওয়ার্ড মেম্বার অজয় চাকমা।

 

তিনি আরো জানান, গেল ৩০ মে বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনার এলাকা থেকে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুকুল চাকমাকে তার বাড়ী থেকে দুর্বৃত্তরা অপহরণ করে। এক মাস যাবৎ কোন হদিশ না পাওয়ায় অপহৃতের বড় মেয়ে নমিশা চাকমা বাদী হয়ে গেল ৭ জুলাই বাঘাইছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

 

পরবর্তীতে মামলা দায়ের পর বড় ঋষি চাকমাসহ অন্যান্যরা উচ্চতর আদালত থেকে জামিন নেন। গেল ২০ সেপ্টেম্বর বড় ঋষি চাকমাসহ চার জন রাঙামাটির আদালতে জামিন নিতে গিয়ে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

রোববার রিমান্ড শুনানীর পর উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ