• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৫ জনের বাড়িতে বাড়িতে আহাজারী, দাফন সম্পন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2016   Friday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই শিশুসহ নিহত ৫ জনের বাড়িতে বাড়িতে কান্নার আহাজারি আর হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে দূর্ঘটনায় ৫ নিহতের।

 

নিহতরা হচ্ছে-ব্যাঙমারার অরবিল চাকমার ৭ মাসের ছেলে হৃদ্দি চাকমা,জালিয়াপাড়ার মোসলেহ উদ্দিন (৫৬),শালবনের আরিফুল ইসলামের স্ত্রী মহিমা বেগম (২৮) ও ছেলে আল-আমিন (৬) ও বাস হেলপার মাটিরাঙ্গার তবলছড়ির শাহাব উদ্দিন (২৯)।

 

জানা  গেছে, ময়না তদন্ত শেষে বৃহস্প্রতিবার নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করলে মোসলেহ উদ্দিনকে জানাযা শেষে কুমিল্লার বুড়িচং উপজেলার হাবিবপুরে তার নিজ এলাকায় দাফন করা হয়। এদিকে শালবনের মহিমা ও তার ৬ বছরের শিশু সন্তানকে শালবন,বাস হেলপার শাহাব উদ্দিনকে তবলছড়ি ও ৭ মাসের শিশু হৃদ্দিকে ব্যাঙমারায় দাফন করা হয়।

 

নিহতদের এলাকায় এলাকায় তাদের শেষ বারের মত এক নজর দেখতে মানুষের ঢল নামে। এসময় কান্নায় ভারী হয়ে উঠে এলাকার আকাশ-বাতাস। এ দিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ-বিএনপিসহ প্রশাসনিক নেতৃবৃন্দরা।

 

এছাড়াও খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল,মাটিরাঙ্গা উপজেলা সদর হাসপাতাল প্রায় ২৭ জন ও গুরুত্বর আরো ৩ ব্যাক্তিসহ মোট ৩০ জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আহত চিকিৎসাধীন রয়েছেন।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সপ্তপর্ণী যাত্রীবাহি বাসটি (চট্টমেট্টো-জ ১১-০০২৪) মাটিরাঙ্গা উপজেলার সাপমারা পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে ৫ যাত্রী নিহত ও প্রায় ৩০ জন আহত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ