• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ঃ আহত ২০

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2016   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা সাপমারাস্থ বাউন্তি এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ৪ নিহত ও ২০ জন আহত হয়েছেন।

 

নিহতরা হলেন,ইমারা জালিয়াপাড়ার বাসিন্দা মোসলেহ উদ্দিন (৫৬), বাস হেলপার তবলছড়ির বাসিন্দা শাহাব উদ্দিন (২৪), শালবনের বাসিন্দা আল-আমিন (৬) ও অপর জনের নাম জানা যায়নি।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্প্রতিবার দুপুর সোয়া ১টার দিকে খাগড়াছড়ি  শহর থেকে চট্টগ্রামগামী (বাস) সপ্তবর্ণী পরিবহণ নামে (চট্টমেট্টো জ-১১-০০২৪) মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা সাপমারাস্থ বাউন্তি এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারায়। এতে বাসটি  পাশ্ববর্তী  প্রায় ২শ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ যাত্রী নিহত হন। এতে আহত হয়েছেন কম পক্ষে ২০জন।

 

দূর্ঘটনার খবর পেয়ে সেনা বাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাছে সহায়তা করতে দেখা যায়। এর মধ্যে মহিমা বেগম (৩০) আশরাফ উদ্দিন (৪৫) ও রূপন দে-এর অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হান্নান দূঘর্টনায় ৩ যাত্রী নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত করে জানান, দুপুরে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে ৩ যাত্রী নিহত  হয়েছেন এবং  বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া  গেছে।

 

এদিকে দূঘর্টনায় খবর পেয়ে হাসপাতালে দেখতে যান, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান,পুলিশ সুপার মো: মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া,খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম,খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও সদর জোন,মাটিরাঙ্গা জোনের সেনা কর্মকর্তাসহ প্রশাসনিক,রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময়  আহতদের আত্বীয়-স্বজনরা খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভিড় জমান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ