• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট অপহরণ মামলায় বাঘাইছড়ির উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৪জনকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2016   Tuesday

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুকুল কান্তি চাকমা অপহরণ মামলায় রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির-এর আদালতে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৪জন হাজির হয়ে জামিন আবেদন জানালে আদালত তাদের না মঞ্জুর করে কারাগারে প্রেরণের জন্য এই নির্দেশ প্রদান করেন।

 

জানা যায়,গেল ৩০ মে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা এলাকার বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুকুল কান্তি চাকমা উপজেলার লাইল্যাঘোণা গ্রামে বেড়াতে গেলে তাকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তার কোন সন্ধান না পাওয়ায় অপহৃতের বড় মেয়ে নমিশা চাকমা বাদী হয়ে গেল ৭ জুলাই বাঘাইছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

 

এতে মামলায় বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক বড়ঋষি চাকমাস, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রভাত কুমার চাকমা(কাকলী বাবু), সহ-সাধারন সম্পাদক ত্রিদিব চাকমা(দ্বীপ বাবু) ও বাঘাইছড়ি ইউপি’র ওয়ার্ড মেম্বার অজয় চাকমাসহ ৯জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর বড় ঋষি চাকমাসহ অন্যান্যরা উচ্চতর আদালত থেকে চার সপ্তাহের জন্য জামিন নেন। মঙ্গলবার রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।


পুলিশের রাঙামাটি সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল জানান, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুকুল কান্তি চাকমার অপহরণ মামলায় এক নম্বর আসামী উপজেলা পরিষদ চেয়ারম্যান বড় ঋষি চাকমাসহ অন্যান্যরা মঙ্গলবার রাঙামাটির আদালতে আত্নসপর্ন করতে আসলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন।

 

তিনি আরও জানান, উপজেলা পরিষদ বড় ঋষি চাকমার বিরুদ্ধে ২০১২ সালে খাগড়াছড়ির দীঘিনালা থানায় দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে। তিনি উক্ত মামলায় একজন ওয়ারেণ্টভূক্ত আসামী ছিলেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ