• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় পাহাড় কেটে ঝিরি ভরাটকালে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Published: 20 Sep 2016   Tuesday

বান্দরবানে লামা পৌরসভার লাইনঝিরিতে অবৈধভাবে পাহাড় কেটে, মাটি পরিবহন ও ঝিরি ভরাটকালে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান পরিচালনাকালে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ এই জরিমানা করেন। 


জানা যায়, লামা পৌর শহরের প্রাণকেন্দ্র লাইনঝিরি আবুল খায়ের ট্যোবাকোর সামনে ডাম্পার দিয়ে পাহাড় কেটে ঝিরি ভরাট করছিল একটি সিন্ডিকেট। অবাধে পাহাড় কাটা ও ঝিরি ভরাটের কারণে লাইনঝিরি আশপাশের পরিবেশের চরম ক্ষতি হওয়ার আশংকা করেন এলাকাবাসি। অবৈধ পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত আইনের পাহাড় কাটায় জড়িতদের ২০ হাজার টাকা জরিমানা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ।


স্থানীয় লোকজন জানায়, এই ঝিরিটি ভরাট হলে ঝিরির পানি প্রভাবিত হওয়ার স্বাভাবিক গতি হারাবে। তখন আশপাশের পাহাড়, ধানের জমি, রাস্তাঘাট ও ব্রিজ-কালভাট গুলো ভেঙ্গে যাবে। এই পাহাড়টির মালিক লাইনঝিরি এলাকার হাসিনা বেগম(৫২)। নিচ থেকে মাটি কেটে ফেললে বর্ষায় উপরের মাটি ভেঙ্গে এসে রাস্তা বন্ধ সহ ঘরবাড়ি ভেঙ্গে মানুষের জানমালের ক্ষতি হতে পারে।


লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ জানান, পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। সংবাদ পেয়ে তিনি পাহাড় কাটা বন্ধ করেন এবং দোষীদের ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ