• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

লামার ইয়াংছায় নির্গত হচ্ছে প্রাকৃতিক গ্যাসঃএলাকা জুড়ে লবণাক্ত পানি

Published: 09 Sep 2016   Friday

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইয়াংছা হেডম্যান পাড়া বৌদ্ধ ক্যাং এর নিজস্ব স্থাপিত ডিপ টিউবয়েল থেকে বিগত চার বছর যাবৎ অনবরত প্রাকৃতিক গ্যাস নির্গত হচ্ছে। 

 

বিষয়টি গেল সেপ্টেম্বর ইয়াংছা সাসনা পুংঞা রক্ষিত বৌদ্ধ বিহারের সেবক ক্যয়চাই মার্মা(১২) সন্ধ্যার পর মোমবাতি নিয়ে টিউবয়েলে হাতমুখ দৌত করতে গেলে হঠাৎ করে টিউবয়েলের পানিতে আগুন ধরে যায়। তখন থেকে জানাজানি হয় বিষয়টি।


সরজমিনে গিয়ে দেখা যায়, বৌদ্ধ বিহারের সীমানায় অবস্থিত ডিপ টিউবয়েলটি থেকে অনবরত গ্যাস নির্গত হচ্ছে। টিউবয়েলের পানি অতিমাত্রায় লবণাক্ত। এছাড়া আশপাশের চার শত গজের মধ্যে আরো ২ থেকে ৩ স্থান দিয়ে গ্যাস বের হচ্ছে। স্থানীয়রা এ এলাকায় প্রাকৃতিক গ্যাস এর খনি রয়েছে বলে ধারনা করছেন।


ইয়াংছা সাসনা পুংঞা রক্ষিত বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সভাপতি ক্যয়চিংহ্লা মার্মা(৫৫) জানান, ডিপ টিউবয়েলটি চার বছর যাবৎ নির্মাণ করা হলেও গ্যাস নির্গমন এর বিষয়টি গত এক সপ্তাহ থেকে জানতে পারি। বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিদিন শত শত লোকজন গ্যাস নির্গমন এর দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন।


বৌদ্ধ বিহারের দুই শত গজ পশ্চিম দিকে সাবেক মেম্বার আব্দুল সালামের বাড়ির টিউবয়েলেও পাইপ দিয়ে একইভাবে গ্যাস নির্গত হয় বলে জানান আব্দুল সালামের স্ত্রী রোকেয়া বেগম(৪৫)। তিনি আরো জানান, তাদের বাড়ির পূর্ব পাশের ধানের জমির একটি গর্ত থেকে সবসময় পানি বের হয়। সেখানেও দিয়াশলায় কাঠি দিয়ে আগুন জ্বালালে আগুন জ্বলতে থাকে।


স্থানীয় ৮নং ওয়ার্ড মেম্বার মো. শহিদুজ্জামান মাষ্টার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের মনে হচ্ছে ত্র এলাকায় প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ রয়েছে। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে গ্যাসের উৎপত্তির চি‎হ্ন রয়েছে। তিনি এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, ইয়াংছা সাসনা পুংঞা রক্ষিত বৌদ্ধ বিহারের টিউবয়েল থেকে গ্যাস নির্গত হওয়ার বিষয়টি জানতে পেরেছি। তেল ও গ্যাস অনুসন্ধান কাজে নিয়োজিত বাপেক্সসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ