• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

রাঙামাটিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নারী প্রতিনিধিদের নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা  বৃদ্ধিতে নির্বাচিত নারী প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি উদ্যোগে সাবারাং রেস্টুরেন্ট প্রশিক্ষন কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সদস্য অঞ্জুলিকা খীসা। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন টিআইবি’র চট্টগ্রাম ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম মোহাম্মদ রেজাউল কবীর। কর্মশালায় সমাপনী বক্তব্য প্রদান করেন  সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির সহ সভাপতি অমলেন্দু হাওলাদার।

 

 দিন ব্যাপী কর্মশালায় রাঙামাটি সদর উপজেলার ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনের  নির্বাচিত নারী  সদস্য এবং রাঙ্গামাটি পৌরসভার সংরক্ষিত আসনের  নারী কাউন্সিলর সদস্যদের অংশগ্রহন করেন।

 

প্রশিক্ষণ কর্মশালায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পরিচালনায় নির্বাচিত নারী সদস্যদের দায়িত্ব ও কর্তব্য  আলোচনা হয়। তাছাড়া নারী সদস্য হিসেবে দায়িত্ব পালনে সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ দলীয় আলোচনার মাধ্যমে  চিহ্নিত করা হয়।

 

এছাড়া কর্মশালায় দলীয় আলোচনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নির্বাচিত নারী সদস্যদের ভূমিকা কি হতে পারে তা আলোচনা করা হয়।

 

অংশগ্রহণকারী সদস্যরা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য প্রকল্প চিহ্নিতকরণ, বাজেট প্রনয়ণ, প্রকল্প বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং প্রকল্পের কার্যক্রম শেষে তা জনগণের সামনে উপস্থাপন করার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমিকা রাখবেন বলে মতামত প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ