• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

রাঙামাটিতে স্থানীয় বিচার ব্যবস্থা পদ্ধতিতে জনসাধারণের প্রবেশগম্যতা শীর্ষক প্রশিক্ষণের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে স্থানীয় বিচার ব্যবস্থা (গ্রাম আদালত) পদ্ধতিতে জনসাধারণের প্রবেশগম্যতা” বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষনের আয়োজন করে।

 

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটির উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে অনুষ্ঠিত কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের অধীনে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে  আয়োজিত প্রশিক্ষন অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সামসুল আরেফিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং বিজ্ঞ সরকারী কৌশুলী ( জিপি) এ্যাডভোকেট পরিতোষ কুমার দত্ত, ব্লাস্ট সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান ও ব্লাস্টের অন্যান্য কর্মকর্তারা।

 

দিন ব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সালিশ কর্মকর্তা রাঙাবী তঞ্চঙ্গ্যা, আইনজীবী এ্যাডভোকেট মিলন চাকমা,প্যারালিগ্যাল সুগন্ধি চাকমা ও এডভোকেসি অফিসার কনিম চাকমা ।

 

প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ের বিচার ব্যবস্থা ,স্থানীয় পর্যায়ের বিচার ব্যবস্থা কি ও প্রচলিত পদ্ধতি,গ্রাম আদালত, গ্রাম আদালত গঠন, গ্রাম আদালত পরিচিতি,বর্তমানে বাংলাদেশে গ্রাম আদালত প্রেক্ষাপট,গ্রাম আদালত আইন,গ্রাম আদালত আইন সম্পর্কে ধারণা,স্থানীয় পর্যায়ের বিচার ব্যবস্থা হিসেবে গ্রাম আদালতের ভূমিকা,গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা, এখতিয়ার গ্রামআদালতের এখতিয়ার ও ক্ষমতা গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা,গ্রাম আদালত কর্তৃক সিদ্ধান্ত ও আপিল, গ্রাম আদালতের জরিমানা আদায় ও মামলা হস্তান্তর সালিসি সভা, তথ্য কি,তথ্য প্রাপ্তির যোগ্যতা,তথ্য প্রাপ্তির পদ্ধতি তথ্য কমিশন সালিসি বোর্ড/মধ্যস্থতা সভার ভূমিকা,স্থানীয় পর্যায়ের বিচার ব্যবস্থা হিসেবে সালিসি বোর্ড/ মধ্যস্থতা সভার ভূমিকা ন্যায় বিচার প্রাপ্তি, আইনের প্রতিকার প্রাপ্তিতে সালিসি বোর্ড/ মধ্যস্থতা সভার ভূমিকাসহায়ক আইন হিসেবে তথ্য অধিকার আইন ২০০৯ স্লাইডের মাধ্যমে প্রশিক্ষণের বিষয়বস্তুগুলো তুলে ধরা হয়।

 

ব্লাস্ট সমন্বয়কারী জুয়েল দেওয়ান বলেন,গ্রাম আদালতের পাশাপাশি স্থানীয় যে ঐতিহ্যবাহী প্রথাগত বিচার ব্যবস্থার একটা আস্থাশীল ক্ষেত্র রয়েছে যেখানে উভয় প্রতিষ্ঠানই প্রাতিষ্ঠানিকভাবে তৃনমূল পর্যায়ে এডিআর বা বিকল্প বিরোধ নিস্পত্তির ক্ষেত্রে কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্ব স্ব বিচারিক নিয়মে যা তৃণমুল পর্যায়ে ন্যায়বিচার প্রাপিÍর ক্ষেত্র হিসেবে কাজ করছে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন,বাংলাদেশে তৃণমূল পর্যায়ে স্বয়ংসম্পুর্ণ প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ যেখানে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য রয়েছে গ্রাম আদালত। এই আইনের দ্বারা সব  ধর্ম, বর্ণ গোষ্ঠীর জন্য সার্বজনীন একটি বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা পেয়েছে যেখানে ফৌজদারী ও দেওয়ানী উভয় ক্ষেত্রে বিরোধ নিস্পত্তির সুযোগ রয়েছে।

 

তিনি উপস্থিত চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে লদ্ধ জ্ঞান এর প্রায়োগিক দিকটি দেখার আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ