• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

রাঙামাটিতে সনাকের উদ্যোগে রাজদ্বীপ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2016   Monday

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী সংগছন সচেতন নাগরিক কমিটির উদ্যোগে সোমবার রাঙামাটি শহরের রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হল রুমে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহ সভাপতি অমলেন্দু হাওলাদার। টিআইবি’র রাঙামাটির এরিয়া ম্যনেজার মোহাম্মদ মাসুদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি রূপায়ন দেওয়ান, সদস্য ভাগ্য চন্দ্র চাকমা এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্বাগত বক্তব্যে রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক নিরূপা দেওয়ান ।


সমাবেশ শেষে সমকালীন বিষয় নিয়ে দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শন করা হয়।সমাবেশে অবিভাবকরা ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ছাত্র ছাত্রীদের পড়ালেখার প্রতি যতœবান হওয়ার জন্য অঙ্গীকার করেন । তাছাড়া বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের পড়ালেখার প্রতি মনোযোগী করার জন্য প্রতিদিন শ্রেণীকক্ষে যে সমস্ত বিষয় পড়ানো হবে এবং বাড়িতে কি কি বিষয় পড়বে তার জন্য শিক্ষকরা প্রত্যেক ছাত্র ছাত্রীর জন্য নোট বুকে লিখে দেবেন যাতে ছাত্র ছাত্রীরা সহজে তাদের বাড়িতে পড়ালেখার প্রতি মনোযোগী হতে পারে সিদ্ধান্ত গ্রহন করা হয়।


সমাবেশে বক্তারা সমাবেশে শ্রেণীকক্ষে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করণে শিক্ষদের আরও দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান জানান।


স্বাগত বক্তব্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক নিরূপা দেওয়ান বলেন দুর্নীতি শুধুমাত্র টাকার অংকে বিবেচনা করা হয়না, যদি কেই তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে তাহলে তা দুর্নীতির আওতায় পড়ে।

 

তাই শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাই যদি দায়িত্ব পালনে সচেতন হয় তাহলে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন হবে। তিনি আরও বলেন যদি শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সচেতন হয় এবং তাদের সমন্বয়ের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ