• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

রাঙামাটিতে গ্রীনহিলের প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন পার্বত্য সচিব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2016   Tuesday

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলা ছড়া গ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের (গ্রামীণজনগোষ্ঠীর আর্থ-সামাজিকক্ষমতায়নপ্রকল্প) সীর্ক ও শৈলী প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

 

গেল ১৪ আগষ্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রকল্প এলাকা  চেলা ছড়ায় পৌঁছালে উপস্থিত স্থানীয় ইউপি মেম্বার, কার্বারী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ও সংস্থার প্রকল্পের উপকারভোগী সদস্যরা তাঁকে স্বাগত জানান। পরিদর্শনকালে প্রথমে তিনি হেলভেটাস সুইসইন্টার কোঅপারেশন সহায়তায় গ্রীনহিল কর্তৃক সীর্ক প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অংশ হিসেবে স্থাপিত“হলুদ ছাঁটাই মিল”পরিদর্শন করেন। উপকার ভোগীরা মিলের উপকারীতা তাঁর কাছে ব্যক্ত করেন। এসময় সচিব উৎপাদিত পণ্যের স্থানীয়ভাবে মার্কেটিং এর জন্য মার্কেটিং সেড স্থাপনের পরামর্শ দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন তালুকদার, সচিব একান্ত সচিব রাজীব সিদ্দিকী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কমলা ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম দুলাল, গ্রীনহিলের নির্বাহী পরিচালক মংথোয়াই চিং ও গ্রীনহীলের উপ-নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ানসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা ও কর্মীরা।

 

পরে সচিব ইইপি/সিঁড়ি, ইউকেএইড ফ্রমডিএফআইডি, এসডিসি, জিওবি অর্থায়নে বাস্তবায়িত সংস্থা অন্য আরো একটি গ্রীনহিল-শৈলী” শীর্ষক প্রকল্পের কার্যক্রমের“গ্রামীণ সঞ্চয় ও ঋণ” (ভিএসএল) সমিতির কার্যক্রম পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে এ প্রকল্পের সুফল ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

 

মতবিনিময়কালে সচিব দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যন্নোয়নে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়নসংস্থা গ্রীনহিলের কার্যক্রমের প্রশংসা করেন এবং উপকারভোগীদেরকে উন্নয়নের স্থায়ীত্বশীলতা ধরে রাখার পরামর্শ দেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ