• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে আটক মিয়ানমারের নাগরিক বৌদ্ধ ভিক্ষুকে ৩দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2016   Sunday

অবৈধভাবে বসবাসের অভিযোগে রাঙামাটিতে আটক মিনায়নমারের নাগরিক বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থি-কে রোববার রাঙামাটির আদালতে তোলা হয়েছে। এতে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

পুলিশ জানায়, রোববার রাঙামাটির অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতের আটক বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থি-কে হাজির করা হয়েছে। পুলিশ আদালতের কাছে আটক বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে ৫দিনের রিমান্ডের আবেদন জানালে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


উল্লেখ্য, গেল শুক্রবার আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা রাঙামাটির সদর উপজেলার বালুখালি ইউনিয়নের রাজমনি পাড়ার শান্তি রত্ন বৌদ্ধ বিহারে অবৈধভাবে বসবাসের অভিযোগে মিনায়নমারের নাগরিক বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থি-কে আটক করে। এসময় তার কাছ থেকে একটি মিয়ানমারের জাতীয় পরিচয় পত্র, মিয়ানমারের ১লাখ ৪০ হাজার মুদ্রা,৫ হাজার বাংলাদেশী টাকা,বার্মিজ ভাষায় লিখিত ২ টি ডায়রি, একটি ফোন ইনডেস্ক, ১৬ টি বার্মিজ ভাষায় লিখিত বই, দুইটি সিডি, দুইটি ডিভিডি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন। গেল শনিবার তার বিরুদ্ধে রাঙামাটি কতোয়ালী থানায় অবৈধ অনুপ্রবেশ আইনে এবং বৈদেশিক মুদ্রা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ রশীদ জানান, আটক মিয়ানমারে নাগরিক বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থি-এর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইন এবং বৈদেশিক মুদ্রা আইনে দুটি মামলায় শুক্রবার আদালতে হাজির করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ৫দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ