• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ের রাইখালী বাজারে অগ্নিকান্ডে ২৬টি দোকান ও বসতঘর পুড়ে গেছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2016   Sunday

রোববার দুপুরে কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২৬টি  দোকান ও বসতঘর পুড়ে গেছে। তবে স্থানীয় লোকজন প্রায় ৪৫টি ঘর পুড়ে গেছে বলে দাবী করেছেন।

 

জানা যায়,রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী বাজারের রোববার দুপুর ১টার দিকে একটি বাড়ীর বৈদুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ৬টি  দোকানঘর ও  ২০টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় কাপ্তাই, রাঙ্গুনিয়া ও নৌ বাহিনীর ফায়ার ব্রিগেডসহ তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এসময় কেউই হতাহত হননি।

 

এদিকে, স্থানীয় লোকজন অগ্নিকান্ডে প্রায় ৪৫টি দোকান ও বসতঘর পুড়ে  গেছে বলে জানিয়ে আড়াই দুই কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন।

 

অপরদিকে, অগ্নিকান্ডের খবরপেয়ে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ভাইস-চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ঘটনাস্থলে ছুটে যান। 

 

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জানান, একটি বাড়ির বৈদুতিক শর্ট সার্কিট  থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে এ ঘটনায় কেউই আহত না হলেও বাজারের ২৬টি দোকান ও বসতঘর পুড়ে  গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ