• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

গ্রীনহিল কর্তৃক তিন পার্বত্য জেলার ১৮টি উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য সেবামূলক প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2016   Tuesday

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠী জীবনমান উন্নয়নের লক্ষ্যে USAID-DFID-এর আর্থিক সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল কর্তৃক তিন পার্বত্য জেলার ১৮টি উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য সেবামূলক প্রকল্পের দক্ষ ও যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিয়োগ দিচ্ছে। নিম্নে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেয়া গেল--

  

 

                                                                                            নিয়োগ বিজ্ঞপ্তি

                                                                                    তারিখঃ ১৬/০৮/২০১৬ খ্রীস্টাব্দ

গ্রীনহিল পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি স্বেচ্ছা সেবী স্থানীয় উন্নয়ন সংস্থা। ১৯৯৪ইং সাল হতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠী জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক দাতা সংস্থা পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল-এর কারিগরী সহযোগিতা এবং USAID-DFID-এর আর্থিক সহযোগিতায় তিন পার্বত্য জেলার মোট ১৮টি উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য সেবামূলক প্রকল্প “NGO Health Service Delivery Project in CHT (NHSDP)” শীর্ষক ও ১৪ মাসের মেয়াদকাল প্রকল্পের  ১৮টি Mid Way Homes-এর জন্য দক্ষ ও যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।   

ক্রঃ নং

পদের নাম               

পদের সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

মাসিক বেতন

কর্ম এলাকা

১।

ক্লিনিক ম্যানেজার

১৮           

১। এসএসসি/এইচএসসিসহ ৩ বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক/পাবলিক হেলথ ইন নার্সিংপাশ।

২। যে কোন সরকারী বা বেসরকারী বা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান থেকে নার্সিং এন্ড মিডওয়াইফারী/ডিপ্লোমা ইন ফার্মেসি/ডিপ্লোমা ইন প্যারামেডিক ও সংশ্লিষ্ট বিষয়ে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত।

নিরাপদ প্রসব করানো,  মা ও শিশু স্বাস্থ্য এবং সাধারণ রোগ নির্ণয় কার্যক্রম বিষয়ে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে কর্মী দক্ষতা উন্নয়ন, কর্মী ব্যবস্থাপনা, সুপারভিশন ও মনিটরিং বিষয়ে জ্ঞান থাকতে হবে।

আলোচনা সাপেক্ষে

 

১।রাঙ্গামাটি জেলাঃ নানিয়ারচর,রাজস্থলী,কাপ্তাই, বিলাইছড়ি, লংগদু, বরকল, বাঘাইছড়ি এবং জুরাছড়ি উপজেলা।

২। বান্দরবান জেলাঃ রোয়াংছড়ি, থানচি, রুমা এবং আলিকদম উপজেলা।

৩।খাগড়াছড়ি জেলাঃপানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষীছড়ি এবং রামগড়।

২।

প্যারামেডিক

৭২

১। এসএসসি/এইচএসসিসহ ৩ বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক/পাবলিক হেলথ ইন নার্সিংপাশ।

২। যে কোন সরকারীবা বেসরকারী বা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান থেকে নার্সিং এন্ড মিডওয়াইফারী/ডিপ্লোমা ইন ফার্মেসি/ডিপ্লোমা ইন প্যারামেডিক ও সংশ্লিষ্ট বিষয়ে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত।

নিরাপদ প্রসব করানো,  মা ও শিশু স্বাস্থ্য এবং সাধারণ রোগ নির্ণয় কার্যক্রম বিষয়ে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে মাঠ পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।     

৩।

সার্ভিস প্রমোটর

৩৬

এসএসসি অথবা এইচএসসি যে কোন একটিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে।                               

মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে মাঠ পর্যায়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৪।

ক্লিনিক এইড

৫৪

এসএসসিঅথবাএইচএসসিপাশহতেহবে।               

ক্লিনিক্যাল রেজিষ্টার সংরক্ষণ এবং ঔষধ বিষয়ে জ্ঞান থাকতে হবে।

                             

শর্তাবলী:

 ১। নিয়োগের ক্ষেত্রে সংস্থার প্রচলিত বিধি-বিধান প্রতিপালিত হবে। ২। আবেদন নির্বাহী পরিচালক সম্বোধনপূর্বক গ্রীনহিল, প্রধান কার্যালয়, চম্পকনগর, রাঙ্গামাটি বরাবরে ২৫ শে আগষ্ট ২০১৬ খ্রিঃ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে দাখিল করতে হবে (সকাল ৮.০০টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত)। ৩। আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।সকল পদের জন্য আবেদন কারীর বয়স ২৫-৪০ বৎসর হতে হবে।  ৪। আবেদন পত্রেরসহিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র/গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, স্থায়ী বাসিন্দার সনদপত্র, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র ও টিন সার্টিফিকেট (যদি থাকে) কপি দাখিল করতে হবে। ৫। চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যথাসময়ে আবেদনপত্র দাখিল করতে হবে। ৬। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে। ৭। পরীক্ষায় অংগ্রহণের জন্য কোন প্রকার টি,এ/ডি, এ প্রদান করা হবে না। ৮। আবেদনপত্র বাছাই ও নিয়োগের ক্ষেত্রে সংস্থার সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। ৯। আবেদনকারীকে খামের উপরিভাগে প্রার্থীত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। ১০। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে বিজ্ঞপ্তির যে কোন শর্ত বাতিল, পরিবর্তন, পরিবর্ধন বা শিথিল করতে পারবেন। ১১। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ১২। নিয়োগের ক্ষেত্রে গ্রীনহিল সম-সুযোগ প্রদানে বিশ্বাসী। ১৩। প্রকল্প এলাকার স্থায়ী বাসিন্দাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী উপজেলা বা ইউনিয়ন  থেকে প্রার্থীদের বিবেচনা করা হবে। ১৪। এ নিয়োগ বিজ্ঞপ্তিটি গ্রীনহিলি www.greenhill-bd.org  ওয়েব সাইটে পাওয়া যাবে।

মানব সম্পদ উন্নয়ন বিভাগ

প্রধান কার্যালয়

৩৫৩ ইন্দ্রানী হাউজ, চম্পক নগর,রাঙ্গামাটি পার্বত্য জেলা। 

 

***রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার প্রার্থীদের নিন্ম ঠিকানায় আবেদন পত্র জমা দিতে পারবেন।  গ্রীনহিল, প্রধান কার্যালয়, ইন্দ্রানী হাউজ, চম্পকনগর, রাঙ্গামাটি।***

ads
ads
আর্কাইভ