• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটির রিজার্ভ বাজারে আগুনে ৪দোকানসহ ৮টি বসতঘর পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2016   Saturday

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের শুটকিপট্টি এলাকায় অগ্নিকান্ডে ৪টি দোকানসহ ৮বসত ঘর ভস্মিভূত হয়েছে। তবে ফায়ার সার্ভিস দাবী করেছে ৪টি বসতঘর পুড়ে গেছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়,শনিবার বেলা পৌনে ১১টার দিকে শহরের রিজার্ভ বাজারস্থ শুটকিপট্টি এলাকায় একটি ঘরের রান্নার চুলার থেকে আগুনের সূত্রপাট ঘটে। এতে মহুর্তে মধ্যে আগুনের চারিদিকে ছড়িয়ে পড়লে ৪টি দোকানসহ অন্তত ৮টি বসত ঘর সম্পূর্ন পুড়ে যায়। দোকানগুলোতে শুকনো হলুদ মজুদের ও সয়াবিন তেল মজুদ রাখা ছিল।

 

ঘটনার পর পর স্থানীয় দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসী দাবি করেছেন এ অগ্নিকান্ডে কারণে প্রায় অর্ধকোটি টাকার মালামালের ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে।


এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটির সহকারী পরিচালক মোঃ গোলাম মোস্তফা জানিয়েছেন, অগ্নিকান্ডে ৪টি বসত বাড়ি পুড়ে গেছে। এসময় কেউই হতাহত হয়নি। এতে মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ ৩লাখ টাকা এবং মালামাল উদ্ধার হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ