• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় আওয়ামীলীগ নেতা অপহৃতঃ১০ লাখ টাকার মুক্তিপণের দাবি

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2016   Friday

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী থেকে নুরুল আবছার(৫৫) নামের এক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে  দুর্বৃত্তরা অপহরণ করেছে খবর পাওয়া গেছে ।  অপহৃতরা ১০ লাখ টাকার মুক্তিপণ দাবি করেছে।অপহৃতকে উদ্ধারের জন্য লামা ও চকরিয়া থানা পুলিশ যৌথ  অভিযান  চালাচ্ছে।  

 

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের গোল বানের ঝিরি এলাকার তার নিজ বাড়ি তাকে অপহরণ করা হয়।

 

অপহৃতের ছেলে মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ১৫-২০ জনের দুর্বৃত্ত প্রথমে গোলবানের ঝিরি তার বাবার বাড়ির সংলগ্ন তার চাচাত ভাই মো. রিদুয়ান ও ছৈয়দ নুর এর বাড়ি ডাকাতি করে। তাদেরকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে পরে তার বাবা নুরুল আবছারের ঘরে প্রবেশ করে।  এ সময় দুর্বৃত্তরা  তার বাবার  ঘর লুটপাট চালিয়ে নগদ ৪০হাজার টাকা ও চার ভরি স্বর্ণ নিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় অস্ত্রের মুখে জিম্মি করে তার বাবাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।  তার  বাবাকে নিয়ে যাওয়া দু’ঘন্টার পর ভোর ৪টার দিকে অপহরণকারীরা আমার নাম্বারে (০১৮৩৮-৯৭৭৩২০) ফোন করে ১০ লক্ষ টাকা দাবি করে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, ঘটনাটি জানার পর তিনি দ্রুত ঘটনাস্থলে যান। প্রসাশনের সহায়তায় অপহৃতকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরো বলেন, অপহরণকারীরা অপহৃতের ছেলেকে ফোন করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে।

 

এ ব্যাপারে লামা থানার উপ-পরিদর্শক(এস.আই) জাহেদ নুর এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অপহৃত নুরুল আবছারকে উদ্ধারের জন্য লামা ও চকরিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ