• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মাটিরাঙ্গায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2016   Wednesday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে ৬নং ওয়ার্ডের মরা তাইপা ছড়া গ্রাম থেকে বুধবার দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, এনামুল হক (৪৩)  এবং তার স্ত্রী পারভীন আক্তার (৩৫)।এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

 

পুলিশ জানায়,  গেল মঙ্গলবার বিকেলে নিহত স্বামী স্ত্রী একসঙ্গে তাদের পুকুরে মাছ ধরতে যায়। এরপর তারা বাসায় ফেরেনি। বুধবার সকালে পুকুর পাড়ে এনামুল হক ও তার স্ত্রী পারভীন আক্তারের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়।  পরে স্থানীয়রা পুলিশকে খবর  দেওয়ার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে হত্যাকারীরা নিহতের কোন কিছুই নেয়নি। মোবাইল, মাছ ধরার সরঞ্জাম, দা, বালতি সবই পুকুর পাড়ে ছিল। ধারনা করা হচ্ছে জমি-জমা সংক্রান্ত বিরোধকে  জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। 


মাটিরাঙ্গা থানার ওসি সাহাদাৎ হোসেন টিটু সত্যতা স্বীকার করে জানান,নিহত দু’জনকে কুপিয়ে লাশ ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা । ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আবু তালেব নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ