• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নাইক্ষ্যংছড়িতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2016   Saturday

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতিকে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মংশৈনু মারমা (৫৪)। গেল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্য বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় শুক্রবার মামলা দায়ের করেছেন।

 

পুলিশ জানায়,গেল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ি বাইশারী বাজার থেকে বাড়ি ফিরছিলেন মংশৈনু মারমা। বাজারের দূরবর্তী মারমা শ্বশ্মানের পাশে রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। তবে পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা পারিবারিক কোনো সমস্যা থেকে এ হত্যাকান্ড ঘটনা ঘটেনি। এই হত্যাকান্ডের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে তাদের ধারণা। বাইশারী ইউনিয়নের চাক পাড়ার বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে গলা কেটে হত্যাকান্ডের সঙ্গে এ যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা। এই হত্যাকান্ডের সঙ্গে আইএস জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।


নিহতের সন্তান উশৈথোয়াই মারমা জানান, তার বাবার সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। পারিবারিকভাবেও কোনো ঝামেলা নেই। কৃষি কাজ করে সাদামাতা জীবন ধারণ করতেন। কি কারণে তার বাবাকে খুন করা হয়েছে এখনো তিনি বুঝে উঠতে পারছেন না। বাইশারী বাজারের স্থানীয় নূর আলম ও স্থানীয় এক সাংবাদিক জানান, তার সঙ্গে বাঙ্গালী লোকজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সবাই তাকে ভালো মানুষ হিসেবে জানত। কোনো ধরণের ঝামেলার সঙ্গে জড়িত ছিলেন না। গেল বৃহস্পতিবার রাতে বাইশারী বাজার দূরবর্তী এলাকার মারমা শ্বশ্নান ঘাটের রাস্তার পাশে আ’লীগ নেতা মংশৈনু মারমাকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।


এদিকে জেলা শহরের নিজ বাসায় গেল বৃহস্পতিবার সকালে বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পুরোহিত পুরোহিত বাবুল চক্রবর্তীকে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি কেন্দ্রীয় দূর্গা মন্দিরে ২৩ বছর ধরে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই ঘটনায় তার ছেলে রাহুল চক্রবর্তী বাদী হয়ে সদর থানায় জিডি করেছেন। জানা গেছে, গেল বৃহস্পতিবার সকাল ভোর পাঁচটায় অজ্ঞাত পরিচয় এক যুবক শহরের বনরূপা বাসার ভিতরে ছুরি হাতে প্রবেশ করে। অজ্ঞাত পরিচয় ওই যুবকের মুখ বাধা ছিল। ছুরি হাতে ওই যুবককে বাবুল চক্রবর্তীর পুত্রবধূ দেখতে পেয়ে চিৎকার করলে যুবক পালিয়ে যায়।


উল্লেখ্য, গেল ১৩ মে জেলার বাইশারী চাক পাড়ার এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মিয়ানমারের দুই রোহিঙ্গাসহ চাক সম্প্রদায়ের একজনকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে তাদের কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ।


বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, গেল বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে মংশৈনু মারমার লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গেল দুই মাসে সাধারণ মানুষের উপর আক্রমন নিয়ে আমরাও চিন্তিত আছি। এই ঘটনাগুলো নিয়ে পুলিশ, গোয়েন্দা বিভাগ ও অন্যান্য সংস্থা সর্তক অবস্থায় আছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন মানুষ এগিয়ে এসে অপরিচিত বা সন্দেহ জনক মনে হলে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ