• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

চট্টগ্রামে তিন দিন ব্যাপী তৃণমূলের তথ্য জানালা শীর্ষক প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মশালা শুরু

সুমন্ত চাকমা, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2016   Saturday

শনিবার থেকে তিন দিন ব্যাপী চট্টগ্রাম-সিলেট বিভাগের উদ্যোক্তা ও সাংবাদিকদের নিয়ে তৃণমূলের তথ্য জানালা শীর্ষক প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রামে শুরু হয়েছে।

 

চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলানায়তনে অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার। অনুষ্ঠানে বিশেষ চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপক রূপেশ চন্দ্র চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার সরকার, ইউএনবির প্রধান বার্তা সম্পাদক মাহফুজুর রহমান,এটুআই প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ মাজেদুল ইসলাম ও তথ্য বার্তা সংস্থার(টিএসবি) নির্বাহী সম্পাদক ড.অলিউর রহমান প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন,ইউনিয়ন ডিজিটেল সেন্টারের উদ্যোক্তাদের সাংবাদিক নয়, সরকার তথ্য কর্মী হিসেবে ইনফোলিডার তৈরী করছে। তারা তৃণমূলের সাধারণ মানুষের সাফল্য ও সমস্যা প্রকাশে কাজ করবে।

 

তিনি আরো বলেন, বাংলাদেশের ইউনিয়ন ডিজিটেল সেন্টরের ১০ হাজার উদ্যোক্তাকে ইনফোলিডার তৈরী করা হবে।

 

তথ্য বার্তা সংস্থার নির্বাহী সম্পাদক ড.অলিউর রহমান স্বাগত বক্তব্যে বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রতিটি জেলা থেকে ২ জন করে মোট ৩২ জনকে মাষ্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব মাষ্টার ট্রেনার পরবর্তীতে ইউনিয়ন ডিজিটেল সেন্টারের উদ্যোক্তাদের প্রতিবেদন, ফিচার লেখন, আউটসোসিং ও ই-কমার্স পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ