• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    
 
ads

রাঙামাটিতে সাংবাদিকদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2025   Thursday

`প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষ সৃজনে সামিল হউন` এই স্লোগানে রাঙামাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ শুরু করেছে রাঙামাটি সাংবাদিক সমিতি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

প্রতি বছরের মতো এবারও রাঙামাটি সাংবাদিক সমিতির আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নানান প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রতুল দেওয়ান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দেসহ অন্যান্য সাংবাদিকরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এসময় তিনি পার্বত্য চট্টগ্রামের পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে সকলকে সামিল হবার আহবান জানান। জেলা পরিষদ আগামীতেও রাঙামাটি সাংবাদিক সমিতিকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বলেও আশাব্যক্ত করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ