• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জ্বালানি কাঠ পাচার নিয়ে পত্রিকায় প্রকাশে সাংবাদিক হিমেল চাকমাকে হত্যার হুমকি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2023   Tuesday

রাঙামাটি থেকে জ্বালানি কাঠ পাচার নিয়ে  পত্রিকায় খবর প্রকাশেকর কারণে সাংবাদিক হিমেল চাকমাকে মোবইলে অজ্ঞাত এক ব্যক্তি হত্যার হুমকি দিয়েছে। এ ব্যাপারে তিনি থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। 

 

জানা গেছে,  রাঙামাটি থেকে জ্বালানি পাচার নিয়ে দৈনিক আজকের পত্রিকায় গত সোমবার প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ০১৫৮১২৩৪৮১২নম্বর থেকে হুমকি দেয় ঐ অজ্ঞাত ব্যক্তি ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের রাঙামাটি জেলা প্রতিনিধি  হিমেল চাকমাকে কাঠ পাচারের রিপোর্ট করলে যেকোন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে হিমেল চাকমা জীবনের নিরাপত্তা চেয়ে রাঙামাটি কোতয়ালী থানায় একটি জিডি করেছেন।

 

সাংবাদিক হিমেল চাকমা বলেন,  গেল ২০ নভেম্বর দৈনিক আজকের পত্রিকায় কাঠ পাচার নিয়ে প্রতিবেদন করেছি। এ রিপোর্টের উপর ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ১০ টা ৬ মিনিটে এক অজ্ঞাত ব্যাক্তি মোবাইলে নিজের পরিচয় গোপন রেখে কাঠ পাচার নিয়ে নিউজ বিষয়ে কথা বলতে থাকে। ঐ ব্যাক্তি বলে এ রিপোর্টের কারণে সাধারণ পাহাড়ি লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে। বাঙালীদের বিরুদ্ধে নিউজ করতে বলে ওই ব্যাক্তি। না হলে যেকোন সময় আমার অঘটন ঘটাবে বলে হুমকি দেয়।  

 

সাংবাদিক হিমেল চাকমা  ও ইনডিপেনডেন্ট টেলিভিশনে রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।  রাঙামাটি কোতয়ালী থানা সূত্র মঙ্গলবার সকাল ১০ টা ৬ মিনিটে হিমেল চাকমার ইনডিপেনডেন্ট টেলিভিশনের অফিসিয়াল নম্বরে এ বিষয়টি আমি আমার অফিস ও রাঙামাটি সাংবাদিক সংগঠনগুলোর সাথে কথা বলে তাদের পরামর্শ মতে  থানায় সাধারণ ডায়েরী করেছেন। 

 

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে হুমকিদাতাকে চিহিৃত করে  আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন।

 

রাঙমাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর আমীন জানান, হুমকির বিষয়ে সাংবাদিক হিমেল চাকমা একটি জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ