• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

আ’লীগ নেতা মংপু মার্মার মুক্তির দাবীতে
বান্দরবানে ফের অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ অবরোধের ঘোষনা দিয়েছে আওয়ামীলীগ

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2016   Saturday

অপহৃত আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বান্দরবানে রোববার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ অবরোধের ঘোষনা দিয়েছে জেলা আ’লীগ। তবে এবার অবরোধের আওতায় থাকবে রোয়াংছড়ি, রুমা, থানচি উপজেলা, সদর উপজেলার কুহালং ও রাজবিলা ইউনিয়ন এবং রাঙামাটি-চন্দ্রঘোনা সড়ক।

 

শনিবার শনিবার জেলা আ’লীগের কার্যালয়ে এক সভায় এ ঘোষনা দেওয়া হয়। সভায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সিনিয়র সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।

 

সভা সূত্রে জানা গেছে,এবার অবরোধে আওতায় থাকবে রয়েছে রায়াংছড়ি, রুমা, থানচি উপজেলা, সদর উপজেলার কুহালং ও রাজবিলা ইউনিয়ন এবং রাঙামাটি-চন্দ্রঘোনা সড়ক অনির্দিষ্টকাল অবরোধ রাখার ঘোষনা দেওয়া হয়। অবরোধে আওতার বাইরে রয়েছে জেলা শহর, চট্টগ্রাম-কক্সবাজার সড়কসহ লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলা।

 

সভায় আ’লীগ নেতারা অভিযোগ করেছেন, আ’লীগ নেতা মংপু মার্মাকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) নেতারা ও তাদের সশস্ত্র গ্রুপের সদস্যরা মিলে অপহরণ করেছে। অপহৃত নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আ’লীগের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে অপহরণের ঘটনার সঙ্গে পিসিজেএসএস কোনো ভাবেই জড়িত নয় বলে অস্বীকার করে আসছে পিসিজেএসএসের নেতারা।

 

এদিকে শনিবারও অপহৃত আ’লীগ নেতার মুক্তির দাবিতে ও দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

উল্লেখ, গেল ১৩ জুন সদর উপজেলার জামছড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে সদর উপজেলা আ’লীগের আহ্বায়ক মংপু মার্মাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ