• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাউখালীতে দুই সমর্থকে অপহরনের অভিযোগ করছে জনসংহতি সমিতি

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2016   Friday

রাঙামাটির কাউখালীর হারাঙ্গী রিফিউজি পাড়া থেকে জনসংহতি সমিতি (জেএসএস)’র দুই কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

 

গেল বৃহস্পতিবার ও শুক্রবার পর্যাক্রমে সুগত চাকমা (৪৫), নলিন্দু কুমার চাকমাকে (৬৫) অপহরণের অভিযোগ করেছেন জেএসএস কাউখালী উপজেলার শাখার সভাপতি সুভাষ চাকমা। তারা দু’জনই পিতা-পুত্র। জেএসএস এঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করলেও ইউপিডিএফ তা অস্বীকার করেছে।

 

কাউখালীর ঘাগড়া থেকে জেএসএস সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শান্তিমনি চাকমা অভিযোগ করেন, উপজেলার হারাঙ্গীপাড়া গ্রামের সুগত চাকমা (৪৫) আমার প্রতীক ঘোড়া মার্কার সমর্থনে কাজ করে আসছিল। ২ জুন দুপুর ২টায় ইউপিডিএফ’র শসস্ত্র সদস্যরা সুগত চাকমাকে তার বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। একই অজুহাতে শুক্রবার (৩ জুন) সকাল ১০টায় তার বৃদ্ধ বাবা নলিন্দু কুমার চাকমাকে একই কায়দায় অপহরণ করে নিয়ে যায়।


জেএসএস কাউখালী উপজেলা শাখার সভাপতি সুভাষ চাকমা জানান, নির্বাচনের পূর্ব মূহুর্তে ইউপিডিএফ সাধারণ ভোটারদের মাঝে ভয়ভীতি সৃষ্টি করতে এমন ঘটনা ঘটিয়েছে।

 

অপরদিকে ইউপিডিএফ কাউখালী ইউনিটের সমন্বয়কারী রাহেল চাকমা দাবী করেন, তারা দুজনেই আমাদের কর্মী ছিল। তাদেরকে অপহরণ করা হয়নি। নির্বাচনে আমাদের পক্ষে কাজ করতে তারা দুজন স্বেচ্ছায় আমাদের সাথে যোগ দিয়েছেন। জেএসএস নির্বাচনের ফলাফল তাদের নিয়ন্ত্রণে নিতে এধরণের অপপ্রচার চালাচ্ছে।


কাউখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এটি অপহরণ নয় অভিযুক্ত দুজন ইউপিডিএফ’র সাবেক কর্মী ছিল।অপহরনের বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ দেয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ