• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় দুধর্ষ মোটর সাইকেল চোর সিন্ডিকেটের উপদ্রবঃ আতংকে গাড়ি মালিকরা

Published: 10 Jun 2016   Friday

বান্দরবান জেলার লামায় উপজেলায় বেড়েছে মোটর সাইকেল চুরির ঘটনা। গত মাসে অর্ধশতাধিক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ, সাংবাদিক, কোম্পানী, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও ও ব্যাক্তি মালিকানা মোটর সাইকেল চুরি হচ্ছে প্রতিনিয়ত। কারোরই যেন কিছু করার নেই। 

 

ভুক্তভোগীরা জানান, বাড়ি থেকে গ্রিল ভেঙ্গে, বাজার ঘাট ও অফিস আদালতের সামনে থেকে সুযোগ বুঝে মোটর সাইকেল চুরি করে একটি সংঘবদ্ধ চোর সিন্ডিকেট। একের পর এক মোটর সাইকেল চুরি করে হজম করায় ও চুরির শাস্তি না হওয়ায় আরো বেপরোয়া হয়ে পড়েছে চোরেরা। চোরের তথ্য সংগ্রহ করতে গেলে জানা যায়, একই সিন্ডিকেটটি ইয়াবা পাচারের সাথে জড়িত। এছাড়া গাড়ি চুরির এ সিন্ডিকেটে পেশাদার চোর, কলেজ স্টুডেন্ট, গাড়ি মেকানিক ও ছাত্র রাজনীতি করে এমন অনেকের সম্পৃক্ততা পাওয়া যায়। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী চোরকে আটক করলেও সরকারী দলের নেতা ও জনপ্রতিনিধিদের সুপারিশে অনেক সময় আইনী পদক্ষেপ নেয়া যাচ্ছে না বলে জানান ক্ষতিগ্রস্থরা।


সূত্র জানায়, কিছু দিন পূর্বে লামার পার্শ্ববর্তী বমু পশ্চিম পাড়া থেকে মোঃ আবু নামে একজনের বাড়ি থেকে মোটর সাইকেল চুরি হয়। অনেক খোজাখুঁজির পরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় সন্ধান মিলে গাড়িটির। পরে চকরিয়া উপজেলার সরকার দলীয় এক প্রভাবশালী নেতা বিচার করে দেয় “চোরের যেহেতু গাড়ি আনতে কষ্ট হয়েছে ও কিছু খরচ করতে হয়েছে আপনি ৩০ হাজার টাকা দিয়ে আপনার গাড়িটি নিয়ে যান”। এটা কি বিচার নাকি চোরকে আরো উৎসাহ দেয়া হচ্ছে একটু ভাবতে হবে সবার।


সম্প্রতি সময়ে লামা পৌরসভার কলেজগেট এলাকায় গাজী গ্রুপের অফিসের গ্রিল ভেঙ্গে ২টি ও গত ৬জুন সোমবার রাতে ৭নং ওয়ার্ড মধুঝিরি বাসা থেকে এক সাংবাদিকের মোটর সাইকেল চুরি হওয়ায় থানা মামলা করে ক্ষতিগ্রস্থরা। লামা থানা বিষয়টিকে গুরুত্ব দিয়ে মামলা ২টি আমলে নেয়।


এজাহার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আগামী ২মাসের মধ্যে লামাকে মোটর সাইকেল চোর মুক্ত করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ