• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2016   Wednesday

বান্দরবানে লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৩ টি দেশী তৈরী বন্দুকসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হল হেবল ত্রিপুরা (২৫), হরিশ চন্দ্র ত্রিপুরা (৩৮) এবং বিরেন্দ্র ত্রিপুরা (৩০)।

 

জানা গেছে, উপজেলার রূপসী পাড়া ইউনিয়নের বসন্ত বড়–য়া হত্যাকান্ডের তদন্তের সূত্র ধরে বুধবার পুলিশ ও সেনা বাহিনী অভিযান পরিচালনা করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে এবং জিম্মি করে চাঁদাবাজী, হত্যা এবং অসামাজিক কার্যকলাপ করে আসছে। গত ৪ মে বসন্ত বড়–য়া নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করে। সেনাবাহিনী সাড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন হত্যাকারীদের ৩টি দেশী তৈরী বন্দুকসহ  রূপসী পাড়া ইউনিয়নের আলীয়াং বাবু পাড়ার দাবীদা ত্রিপুরার ছেলে হেবল ত্রিপুরা (২৫), জ্যোতিষ চন্দ্র ত্রিপুরার ছেলে হরিশ চন্দ্র ত্রিপুরা (৩৮) এবং সত্যমনি ত্রিপুরার ছেলে বিরেন্দ্র ত্রিপুরা (৩০)। পরে অস্ত্র ও আটকৃতদের লামা থানা পুলিশে সোপর্দ করেছে।

 

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

ads
ads
আর্কাইভ