• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মোদাচ্ছের গ্রেফতার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2016   Wednesday

বুধবার ভোরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে রাঙামাটির কাউখালীর রানীরহাটে গাবতল এলাকার শীর্ষ সন্ত্রাসী বখতেয়ার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোদাচ্ছেরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৫ রাউন্ড তাজা গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

 

সেনা সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকায় অস্ত্রের মজুদ করছে এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে একটি সন্ত্রাসী বাহিনী এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে রাঙামাটি রিজিয়নের ১৬ বীরের সদর জোন কমান্ডার লেপ্টেনেন্ট কর্ণেল সামস-এর নেতৃত্বে কাউখালী উপজেলাস্থ রানীর হাটের গাবতল এলাকায় অভিযান  চালানো হয়।

 

এসময়  রানীর হাট এলাকার শীর্ষ সন্ত্রাসী বখতেয়ার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোদাচ্ছেরকে  একটি বাড়ী থেকে আটক করা হয়। পরে মোদাচ্ছেরের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে অভিযান চালিয়ে আমেরিকার তৈরি দুইটি অত্যাধুনিক অস্ত্র (শটগান ও এলজি) ও তুরস্কের তৈরি একটি (শাটার গান) ও ৫৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় বাড়ীর ছাদে প্রচুর পরিমাণে বিদেশী মদের বোতল ও বিয়ারের খালি ক্যান পাওয়া যায়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

জানা যায়,আটককৃত মোদাচ্ছের রানীর হাট এলাকার শীর্ষ সন্ত্রাসী বখতেয়ার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড এবং অস্ত্র রাখার ষ্টোর কিপার হিসেবে পরিচিত বলে জানিয়েছেন এলাকাবাসী।

 

এদিকে অপর একটি সুত্র জানায়,আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জেলায় সন্ত্রাসী কর্মকান্ড বাড়ছে। গত কয়েকদিনের ব্যবধানে রাঙামাটি জেলায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন অপরাধে জড়িত অন্তত: ৪০ জনকে গ্রেফতার করেছে রাঙামাটির পুলিশ।

 

সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আটককৃত মোদাচ্ছের ও তার গডফাদার পলাতক শীর্ষ সন্ত্রাসী বখতেয়ারের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে রাঙামাটির কয়েকটি এলাকাসহ রাঙ্গুনীয়ার রানীরহাট,গাবতল, ইসলামপুর, রাজানগর, বগাবিলি এলাকায় প্রতিদিন চাঁদাবাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। সন্তাসীদের  অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় জনসাধারণ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ