• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2016   Thursday

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে বসন্ত বড়ুয়া (৪৫) নামক এক ক্ষুদ্র ব্যবসায়ীকে অজ্ঞাত দূর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে।

 

উপজেলা সদর থেকে ৩৫ কিলোমিটার অদুরে থানচি সীমানা সংলগ্ন দূর্গম নাইক্ষ্যং মৌজার রঞ্জু ঘাটের নিচ থেকে সেনাবাহিনীর সহযোগীতায় বুধবার দিবাগত রাত্রে লামা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সুমধু বড়ুয়া বাদী হয়ে ৬ জনকে সন্দেহ ভাজন আসামী করে লামা থানায় এজাহার দায়ের করেছেন।


জানা গেছে, গত রোববার সকালে ব্যবসায়ীক কাজে দরদরী বড়ুয়া পাড়ার বজেন্দ্র বড়ুয়ার ছেলে বসন্ত বড়–য়া নাইক্ষ্যং মৌজায়যান। তিনি একজন ক্ষুদ্র কলা ও রবি শস্য ব্যবসায়ী। ৯ নং ওয়ার্ডের মেম্বার কাইওয়ে মুরুং বুধবার বিকালে নাইক্ষ্যং মৌজার একটি তামাক ক্ষেতে তার জবাই করা লাশের খবর স্থানীয় চেয়ারম্যানকে জানান। পরে লামা থানা পুলিশকে খবর দেয়ার পর সেনা বাহিনীর সহায়তায় গেল বুধবার দিবাগত রাত্রে বসন্ত বড়ুয়ার জবাই করা লাশ উদ্ধার করা হয়।


রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান সাচিং প্রু মার্মা জানান, দীর্ঘদিন ধরে রূপসীপাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের একদল অস্ত্রধারী সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করে যাচ্ছে। চাঁদা প্রদানে ব্যর্থ হলে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এ হত্যাকান্ডের সাথে ত্রিপুরা সন্ত্রাসীদের যোগসূত্র থাকতে পারে বলে ধারনা।


লামা থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন হত্যা কান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ