• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

আত্মকর্মসংস্থান লক্ষ্যে মগবানের দীঘলছড়ি গ্রামের হতদরিদ্র ১০১ পরিবারকে অর্থ সহায়তা গ্রীণ হীলের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2014   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি উপজেলা সদরের মগবান ইউনিয়নের দীঘলছড়ি গ্রামে হতদরিদ্র ১০১ পরিবারের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৫ লক্ষ ৭২ হাজার ৫ শত টাকার সহায়তা দেয়া হয়েছে। বাংলাদেশ সরকার , ইউকে এইড ও সিড়ি.র সহায়তায় শৈলী প্রকল্পের আওতায় স্থানীয় বেরকারী উন্নয়ন সংস্থা গ্রীণ হীল এ অর্থ দেয়।মগবান ইউনিয়নের দীঘলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আনুষ্ঠানিকভাবে হতদরিদ্রদের মাঝে রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা ও গ্রীণ হীলের চেয়ারপারসন টুকু তালুকদার অর্থ সহায়তা তুলে দেন। মগবান ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এ সময় গ্রীণ হীলের নির্বাহী পরিচালক মং থোয়াই চিং মারমা, প্রকল্প পরিচালক যতন চাকমা , প্রোগ্রাম অফিসার মং সানু মারমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মগবানের  দীঘল ছড়ি, মরংছড়ি ও দেবাছড়ি গ্রামের ১০১ পরিবারের মাঝে এ নগদ অর্থ দেয়া হয়।বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীণ হীলের নগদ অর্থ সহায়তা তুলে দিয়ে রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা সুফল ভোগীদের প্রাপ্ত অর্থসহায়তা যথাযথ ভাবে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নে প্রচেষ্টা চালানোর আহবান জানান।উল্লেখ্য  হতদরিদ্র  পরিবারের মধ্যে দেয়া অর্থ সহায়তা আর ফেরত দিতে হবেনা। শীত, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে  মওসুম সব্জী আবাদ , হাস মুরগী . ছাগলও শুকর পালন. স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার ও ছেলে মেয়েদের লেখার পড়ার খরচ চালানোর অংশ হিসাবে প্রত্যেক পরিবার কে সর্বোচ্ছ ৭ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়।  আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মগবান ইউনিয়নের আরো হতদরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ