• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

কাউখালীতে শিক্ষা বিষয়ক দূ’দিনের মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2014   Saturday

শনিবার কাউখালীতে  ‘সমৃদ্ধি’ কর্মসূচির শিক্ষা বিষয়ক কার্যক্রমের আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত শিক্ষিকাদের ’বিষয় ভিত্তিক দূ’দিনের মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।বেসরকারী উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন-ইপসা কাউখালীর সন্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপসা’র প্রোগ্রাম অফিসার মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা, সাংবাদিক আরিফুল হক মাহবুব, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, বেতবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফসির আহম্মেদ, ইপসা’র এরিয়া ম্যানেজার এনামুল হক শান্ত প্রমূখ।এ প্রশিক্ষন কর্মসূচীতে ২০জন শিক্ষিকা সহ ২৩ জন অংশ গ্রহন করেন। কাউখালী উপজেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তালিকাভুক্ত বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিভিন্ন বিষয়ের উপর মাষ্টার ট্রেইনার হিসেবে এ প্রশিক্ষন কর্মসূচী পরিচালনা করছেন। সভায় বক্তারা বলেন, শিক্ষার প্রথম পাচঁ বছরেই হচ্ছে মূল ভিত্তি। এ ভিত্তির স্তর সঠিকভাবে নির্মান করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে তৈরী হবে। বক্তারা বলেছেন,এখন শিক্ষা পদ্ধতির পরিবর্তন হওয়ার সাথে সাথে শিক্ষার মান ও শিক্ষার হার বেড়ে চলেছে। সঠিকভাবে শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষক অভিভাবক সহ সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।বক্তারা আরও বলেন,শিক্ষা কেন্দ্রে  শিশুদের পাঠদানে সঠিক নিয়ম এবং ভাষা ব্যবহার করতে হবে। বর্তমান এ যুগের শিশুরা আবেগপ্রবন বিধায় তাদের পাঠদানের সময় সচেতন হতে হবে। বক্তারা বলেছেন,একটু সচেতন হলেই শিক্ষা ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করা সম্ভব হবে। বক্তারা সমৃদ্ধি কার্যক্রম কাউখালীর প্রত্যন্ত এলাকায় সম্প্রসারন করার আহবান জানিয়েছেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ