• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নানিয়ারচর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান পঞ্চানন চাকমাকে অপহরণ!

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2016   Monday

রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাপমারা এলাকা থেকে দূর্বৃত্তরা সাবেক ইউপি চেয়ারম্যান পঞ্চানন চাকমাকে অপহরণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। 

 

জানা যায়, নানিয়ারচর উপজেলা সদর থেকে রোববার নানিয়ারচর সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান পঞ্চানন চাকমা স্থানীয় এক  মেম্বারকে সাথে নিয়ে পাশ্ববর্তী সাপমারা এলাকায়  যান।  ওই  দিন রাত ৮টার দিকে সাপমারা এলাকা থেকে ফিরে আসার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে অপহরণ করতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা। তবে কারা অপহরণ করেছে তা জানা যায়নি।

 

প্রসঙ্গত উল্লেখ্য, ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের নানিয়ারচরের চারটি ইউনিয়ন পরিষদের আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এ ব্যাপারে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব-এর সাথে যোগাযোগ করা হলে তিনি  জানান, সাংবাদিক ও লোকজনের মুখ  থেকে পঞ্চানন চাকমাকে পাওয়া যাচ্ছে না বলে  শুনেছি। কিন্তু এ ব্যাপারের পঞ্চানন চাকমার পরিবারের পক্ষ  থেকে থানায় এখনো কোন অভিযোগ করতে আসেননি। তিনি আরও জানান, পঞ্চানন চাকমার বাড়ী  একেবারে থানার পাশে অবস্থিত।

 

নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমার সাথে  যোগাযোগ করা হলে তিনি জানান, পঞ্চানন চাকমার পরিবারের পক্ষ  থেকে দাবী করা হয়েছে উপজেলার সাপমারা এলাকায় নির্বাচনী প্রচারনা  থেকে  ফেরত আসার সময়  তিনি নিখোঁজ রয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ