• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বরকলে আটক ভূয়া সেনা কর্মকর্তাসহ ৫জনকে রিমান্ডে ও বাকী ১১ জনকে জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2016   Sunday

রাঙামাটির বরকল উপজেলায় ভূঁয়া সেনা কর্মকর্তা পরিচয়ে আটক যুবক ও তার সঙ্গী ৩ বৌদ্ধ ভিক্ষুসহ ১৬ জনের মধ্যে ৫জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর এবং বাকী ১১জনের রিমান্ড না মঞ্জুর করে তাদের জেলে পাঠানোর আদেশ দিয়েছেন। একই সাথে বিজ্ঞ আদালত আটক ১৬জনকে আগামী ২৯ মার্চ আদালতে হাজিরের নির্দেশ দেন। 

 

রোববার রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন-এর আদালত এ আদেশ দেন।


জানা যায়, বরকল উপজেলায় ভূয়া সেনা কর্মকতা পরিচয়ে আটক যুবক ও তার সঙ্গী তিন বৌদ্ধ ভিক্ষুসহ ১৬ জন আসামীকে রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন এর আদালতে রোববার হাজির করা হয়। এসময় আদালতের কাছে পুলিশ আটক ১৬জনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন জানায়। এতে রিমান্ড আবেদনের উপর রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের আইনজীবিদের শুনানী অনুষ্ঠিত হয়।

 

শুনানী শেষে আদালত মামলার আসামী ও ভুঁয়া সেনা কর্মকর্তা বিভাষ দেওয়ানকে দুইদিন এবং অপর চার আসামীকে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ চার জন হলেন, রিটেন চাকমা, জ্ঞান লাল চাকমা, স্মৃতি বিকাশ চাকমা ও সোহেল চাকমা। এছাড়া মামলার বাকী ১১জনকে রিমান্ড না দিয়ে জেলে প্রেরণের নির্দেশ দেন আদালত। একই সাথে আদালত আগামী ২৯ মার্চ আদালত মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

 

প্রসঙ্গতঃ উল্লেখ্য, বরকল উপজেলা সদরের উচু পাহাড় এসএস টিলায় (ফালিট্যাংঙা চুগ) গেল বৃহস্পতিবার ১২ জনের একটি দল বেড়াতে যায়। পাহাড়ের চূড়ায় অবস্থিত বিজিবি ক্যাম্পে ক্যাম্প কামান্ডারকে ওই দলের মধ্যে থেকে বিভাষ দেওয়ান নিজেকে সেনা বাহিনীর সেকেন্ড ল্যাপ্টেন্যান্ট পরিচয় দেন। তাতে ওই ক্যাম্পের বিজিবি’র সদস্যরা অপ্যায়ন করেন।

 

পরে পাহাড়ের চুড়া থেকে নেমে আসার সময় তাদের কথাবার্তা ও গতিবিধি সন্দেহ হলে বিজিবি’র বরকল জোনে বিষয়টি জানানো হয়। এক পর্যায়ে গিরিছড়া নামক ক্যাম্পে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের ভূঁয়া পরিচয় নিশ্চিত হলে ১২ জনকে আটক করে গত শুক্রবার রাতে বরকল পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।

 

আটকৃতরা হলেন, ভূয়াঁ সেনা কর্মকর্তা পরিচয়দানকারী বিভাষ দেওয়ান(২১), রাঙামাটির রাজবন বিহারের শান্তপ্রিয় স্থবির (৩৮) গ্রীমানন্দ ভিক্ষু(৩৫), বুদ্ধজ্যোতি শ্রমণ (২০), রিটেন চাকমা (২২), সুনীতি বিকাশ চাকমা (২৩),রিপেন চাকমা (২২), রিগেন চাকমা (১৮), ছন্দসেন চাকমা (৩৯),মুক্তবীর চাকমা (২২),রোহিত চাকমা (২১) ও জ্যাকসন চাকমা(২১)। এসময় তাদের কাছ থেকে ১৯টি মোবাইল সেট,৩টি ক্যামেরা,১টি ক্যামেরার ল্যান্সসহ বিভাষ দেওয়ানের কাছ থেকে ১টি সেনাবাহিনীর পোশাক ও সেকেন্ড ল্যাপ্টেন্যান্টের ১টি পরিচয়পত্র পাওয়া যায়।


অপরদিকে, আটকের পর ভূঁয়া সেনা কর্মকর্তা বিভাষ দেওয়ানের তথ্যে ভিত্তিতে র‌্যাব-৭ অভিযান চালিয়ে বন্দর নগরী চট্টগ্রামে বায়েজিত এলাকায় একটি বাড়ীতে অভিষান চালিয়ে ৪ যুবককে আটক করে। গেল শনিবার সকালে রাঙামাটি কোতয়ালী থানায় সোপর্দ করা হয়। এরা হলেন, জ্ঞান লাল চাকমা (২১), সোহেল চাকমা (২৩), রিটেন চাকমা (২২) ও স্মৃতি বিকাশ চাকমা।

 

আটকৃত ১৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও সরকারী গোপন আইনে বরকল থানায় মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ