• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

জেলা পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন
বাইশারী বাজারে বোমা সদৃশ্য বস্তু বিস্ফোরনে এক পুলিশ সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2016   Thursday

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারের প্রধান সড়কের উপর আজিজ মৌলার কুলিং কর্ণারের সামনে পুঁতে রাখা বোমা বিস্ফোরনে এক পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্য বাইশারী তদন্ত কেন্দ্রের (কং- ১০৮৯) মাকসুদুর রহমান (২৪)। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।

 

এদিকে, বৃহস্পতিবার বান্দরবান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জব্দ করা আলমতগুলো পরীক্ষা করেন। এছাড়াও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শনসহ তথ্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে এখানো পর্যন্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।

 

প্রত্যক্ষদর্শী এ.এস.আই সোলাইমান ভূঁইয়া জানান, বুধবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের সময় তিনি সহ এ.এস.আই ফারুক আহমেদ, কনেস্টবল রবিউল ও কনেস্টবল মাকসুদুর রহমান সড়কের পাশের দোকানে রাস্তার উপর চেয়ারে বসে চা পান করছিলেন। হঠাৎ বিকট শব্দে তারাও আতংকিত হয়ে পড়েন। পরে কনেস্টবল মাকসুদুর রহমানকে মাটিতে পড়ে থাকতে উদ্ধার পূর্বক স্থানীয় কিøনিকে নিয়ে যায়। তার ডান পায়ের তালুর উপরি ভাগ ক্ষত হয়ে মাংস ছিড়ে যায়।

 

ওই সময় বাজারের লোকজন আতংকিত অবস্থায় দিকবেদিক ছুটাছুটি করছিল। এরপর পরই স্থানীয় জনতা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে একখানা বিদ্যুৎতের তার দেখতে পেয়ে অনুসন্ধানে আরো লম্বা ৩০ ফুট তারের সাথে ব্যাটারী সংযোগ স্থাপন করা দুইটি তার রয়েছে। এতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন কোন সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটাতে পারে।

 

স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, বিকট শব্দে তারা বিদ্যুৎতের ট্রান্সমিটার/ট্রান্সফারমার ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করছিলো। যা প্রথমে পুলিশও এসব ধারণা করছিল। কিন্তু মাটিতে পুতে রাখা তার ও পলিথিনে মুড়ানো ব্যাটারী দেখে তাদের সন্দেহ দূর হয়। তাছাড়া বুধবার বাইশারী বাজারের সাপ্তাহিক হাটবার ছিল। ঘটনার পরপরই নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে বোমার আঘাতে ভাংচুর হওয়া চেয়ার, ধংস হওয়া বিস্ফোরকের আলামত জব্দ করেন।

 

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, পুতে রাখা বস্তুটি বিস্ফোরক দ্রব্য। অবশ্যই তদন্ত করে ঘটনার সাথে সংশ্লিষ্টদের খুজে বের করা হবে। রাত ১০টার দিকে নাইক্ষ্যংছড়িস্থ ৩১ বিজিবির একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে ঘটনাস্থল পুলিশ ও বিজিবির সদস্যরা ঘিরে রেখেছে। তারাও ধারণা করেছেন একটি শক্তিশালী বিস্ফোরক বিস্ফোরণ হয়েছে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেন, বাইশারী বাজার একটি জনগুরুত্বপূর্ণ এলাকা এবং বাইশারী এলাকায় অবস্থিত পাহাড়ী-বাঙ্গালী সকলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ