• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় ৪০ বছরের বসতভিটা থেকে উচ্ছেদের হুমকির অভিযোগে ইউএনও’র বরাবরে অভিযোগ দায়ের

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2016   Monday

বান্দরবানের লামায় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মালিক আলহাজ্ব শফিক উদ্দিন আহাম্মদের বিরুদ্ধে ৪০ বছরের বসতি উচ্ছেদ করার হুমকির অভিযোগ পাওয়া গেছে। সোমবার লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) বরাবরে আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বি আমতলী মুসলিম পাড়া এলাকার কৃষক জয়নাল আবেদীন ও রহিম আলী এই অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়,আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বি আমতলী মুসলিম পাড়া এলাকার মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মালিক আলহাজ্ব শফিক উদ্দিন আহাম্মদ প্রতারণা করে স্থানীয় জনসাধারণের জায়গা-জমি দালাল চক্রের সহযোগিতায় আত্মসাৎ ও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ।

 

অভিযোগকারী কৃষক জয়নাল আবেদীন জানান, ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারী জনৈক হারুনর রশিদের নিকট  থেকে ১৪১নং হোল্ডিং এর আন্দর যৌথভাবে ৪ একর দ্বিতীয় শ্রেণীর জমি বায়না নামা দলিল নং ১২২/০৮ ক্রয় করেন। এরপর থেকে ঘরবাড়ি নির্মাণসহ ফলজ বনজ বাগান সৃজন করে ভোগদখলে রয়েছেন।  কিন্তু বিবাদী জানা সত্বেও  তার ক্রয়কৃত জায়গা জবর দখল করার কু-মানসে উক্ত জায়গা পুনরায় ২০১২ সালে ভূয়া দলিল ক্রয় করে বর্তমানে জবর দখলে অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

 

অপর অভিযোগকারী রহিম আলী বলেন, তিনি  ৩০৭নং চাম্বি মৌজায় ৬৫০ নং হোল্ডিং এ ৪ একর  দ্বিতীয় শ্রেণীর জায়গায় ঘর বাড়ি নির্মাণ করিয়া দীর্ঘ ৪০ বছর যাবৎ ভোগ দখলে রয়েছেন। কিন্তু প্রভাবশালী আলহাজ্ব শফিক উদ্দিন স্থানীয় কিছু দালাল চক্রের সহযোগিতায় ২৬৮নং অন্য একটি হোল্ডিং উপস্থাপন করে জায়গা জবর দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ। 

 

অভিযোগকারী  দাবী করে জানান, জায়গা দখলের কৌশল হিসেবে ৭ ফেব্রুয়ারী  লামা থানার ৫জন পুলিশসহ স্থানীয় কয়েকজন লোক তাদেও বসত ভিটায়  গিয়েএসে হুমকি দিয়েছেন। আলহাজ্ব শফিক উদ্দীন আহম্মদ তোমাদের বিরুদ্ধে লামা থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। ৮ ফেব্রুয়ারী লামা থানায় গিয়ে যোগাযোগ করবে। অন্যথায় তোমাদের মারাত্মক ক্ষতি হবে।  তাই নিরুপায় হয়ে লামা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

 

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মালিক আলহাজ্ব শফিক উদ্দিন আহাম্মদ বলেন,  তিনি লামা থানায় কোন চাঁদাবাজীর কোন মামলা করেননি। কৃষকদের উচ্ছেদের বিষয়ে তার জানা  নেই।

 

এ ব্যাপারে লামা থানার দায়িত্বরত ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক রবিউল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে  তিনি কিছুই জানেন না। তবে এ বিষয়ে  খোঁজ-খবর  নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ