• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আরাকান আর্মি নেতা ডা. রেনিন সোয়েসহ ৪ আসামী আবারো কারাগারেঃ এক মামলায় দুই জনের অব্যাহতি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2016   Wednesday

রাঙামাটির রাজস্থলী থেকে আটক মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোয়ে ও তার সহযোগী অং ইয়ান রাখাইন এবং অপর দুই কেয়ারটেকারসহ চার জনকে জামিন না দিয়ে আবারো কারাগারে পাঠিয়েছে রাঙামাটির আদালত।

 

তবে আদালত বিদেশী নাগরিক সম্পর্কিত আইনের একটি মামলা থেকে দুই কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে অব্যাহতি দিয়েছেন।

 

বুধবার  রাঙামাটির অতিরিক্ত চীফ জুডিসিয়াল বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী’র আদালতে আসামীদের হাজির করা হলে আদালত এ আদেশ দেন।

 

রাঙামাটি আদালত সূত্রে জানা গেছে,  বুধবার সকালের দিকে আসামী আরাকান আর্মির শীর্ষ  নেতা ডা. রেনিন সোয়েসহ চার আসামীকে আদালতের ধার্য্য তারিখে হাজির করা হয়। এতে আসামীদের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাস দমন, বিশেষ ক্ষমতা আইন ও বিদেশী নাগরিক সম্পর্কিত আইনের মামলায় রাঙামাটির আটজন আইনজীবি আসামী পক্ষে জামিন আবেদন জানায়।

 

এসময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হলে আদালত আসামীদের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র গ্রহণ করে শুধুমাত্র বিদেশী নাগরিক সম্পর্কিত আইনের মামলা থেকে দুই কেয়ারটেকারকে অব্যাহতি দিয়ে অন্য দুই মামলায় চার আসামীর জামিন আবেদন না মঞ্জুর করেন। আদালত আগামী ১৮ ফেব্রুয়ারী মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেন।

 

উল্লেখ্য, গত বছর ২৬ আগষ্ট রাতে রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাস বহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকন আর্মির সদস্য অং ইয়ান রাখাইনকে এবং  পরদিন বাড়ীর কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথ বাহিনী আটক করে।

 

ঘটনার এক মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয়া পালিয়ে থাকা আরাকান আর্মি নেতা ডা. রেনিন সো কে। আটক চারজনের বিরুদ্ধে অনুপ্রবেশ, বিদেশী মূদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
আর্কাইভ