• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বান্দরবানে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপি`র সভা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2015   Saturday

বান্দরবানে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শনিবার জেলা বিএনপি এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রয়াত বোমাংরাজ সাবেক মন্ত্রী অংশৈপ্রু চৌধুরীর বাস ভবনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য শামিম হোসেন ।

 

এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জেলা সভাপতি সাচিংপ্রু জেরী,সিনিয়ার সহ সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সহ সভাপতি  আবদুল কুদ্দুছ, সংগঠনের সাধারন সম্পাদক আজিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ, বান্দরবানের পৌর মেয়র প্রার্থী ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাবেদ রেজা, ছাত্র দলের সভাপতি সাবেকুর রহমান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ জসিম উদ্দিন তুষার, চনুমং মার্মা, জেলা কৃষক দলের সভাপতি মোঃ ইসলাম কোম্পানী,জেলা শ্রমিক দলের সহ সভাপতি নুরুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী নিরুতাজ বেগম নিলুসহ নেতা-কর্মীরা ।

 

সভায় কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য সামি হোসেন বলেন, বান্দরবানের দুই পৌরসভায় দুইজন মেয়র প্রার্থীকে ঘোষনা করেছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ধানের শীষ প্রতীক হচ্ছেন খালেদা জিয়ার । দলের যে কেউ এ এ প্রতীকে বিরোধীতা করবে তার বিরুদ্বে  কঠোর  ব্যবস্থা নেওয়া হবে। তিনি অতীতের সবকিছু ভুলে গিয়ে বেগম জিয়ার প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানান।

 

সভাপতির বক্তব্যে বিএনপির জেলা সভাপতি সাচিংপ্রু জেরী বলেন ভাইয়ে ভাইয়ে এমনকি পরিবার পরিজনদের মধ্যে মতানৈক্য হতেই পারে, কিন্তু সেটা কখনো চীরস্থায়ী হতে পারে না। তিনি সবকিছু ভুলে দলের বৃহত্তর স্বার্থে সকলকে একযোগে কাজকরার আহবান জানান।

 

মেয়র প্রার্থী জাবেদ রেজা তার বক্তব্যে অতীতের সকল ভূলত্রুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাকে আপনজন হিসেবে গ্রহন করার আহবান জানান ।

 

সভা শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাচিংপ্রু জেরী বালাঘাটা বাজারে ধানের শিষ প্রতীকের অফিস উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ