• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

লামার ছৌলুম ঝিরি কয়লা খনি হতে পারে অর্থনীতিতে বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2015   Tuesday

বান্দরবানের লামার ছৌলুম ঝিরি কয়লা খনি হতে পারে জাতীয় অর্থনীতিতে বিশাল সম্ভাবনার অন্যতম ক্ষেত্র। লামা উপজেলার ৬নং রুপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছৌলুম ঝিরিতে প্রায় ১১হাজার একর পাহাড়ি জায়গার উপর রয়েছে কয়লার খনিটি। রুপসীপাড়া বাজার থেকে প্রায় ৫ কি.মি পূর্বে কয়লার খনিটি অবস্থিত।

জানা যায়, ১৯৮১ থেকে ৮২ সালে   রুপসী পাড়ার  লোকজন  ছৌলুম ঝিরি  এলাকা থেকে কাঠ, বাশঁ, লাকড়ি আহরণে গিয়ে প্রথমে চোখে পড়ে এ কয়লার খনিটি। পাহাড়ি এলাকায় নদী, ছড়া, ঝিড়ি ও খাল হচ্ছে মানব চলাচলের অন্যতম মাধ্যম। নদী পথ দিয়ে ছৌলুম ঝিরিতে গেলাই দেখা যাবে ঝিরির দু’পাড়ে ভাসমান কয়লা, পাহাড়ের ভাঁজে ভাঁজে রয়েছে। প্রায় দুই মাইল এলাকা জুড়ে কয়লার অস্তিত্ত্ব খুজে পাওয়া যায়। রুপসীপাড়ার স্থানীয় অনেকে  কয়লা নিয়ে এসে জ্বালানী হিসেবে ব্যবহার করে থাকেন।

রুপসীপাড়া বাজারের প্রবীণ ব্যাক্তিত্ব মোঃ দেলোয়ার হোসেন (৬০) জানান, ছৌলুম ঝিরির কয়লার খনির পাশে  তাদের  জায়গা রয়েছে। ১৯৮৬ সালে এরশাদ সরকারের শাসনামলে জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা খনিটি পরিদর্শন করেন। তৎকালীন তাদের কাছ থেকে জানা যায় ওই খনির কয়লার মান অত্যান্ত ভাল ও জাতীয় মানের। শুধুমাত্র অউন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে শেষ পর্যন্ত আলোর মূখ দেখেনি এ কয়লার খনিটি। বর্তমানে রুপসীপাড়া পর্যন্ত পিচঢালা রাস্তা হয়ে গেছে এবং মংপ্রু পাড়া পর্যন্ত রাস্তার কাজ চলছে। মংপ্রু পাড়া থেকে খনির দূরত্ব এক কিলোমিটার।

এলাকাবাসীদর মতে, সরকারের উদ্যোগে কয়লার খনিতে কয়লা আহরণ করলে একদিকে বিশাল অংকের অর্থ সরকারী কোষাগারে জমা হতো এবং পিছিয়ে পড়া পাহাড়ি এলাকার বেকার শত শত মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছৌলুম ঝিরি এলাকার মোঃ শফিকুল আলম (৬৫) জানান, ২০১৩ সালের জুলাই মাসের দিকে তেল গ্যাস অনুসন্ধান সংস্থা বাপেক্স কর্মকর্তারা খনিটি পরিদর্শন করেন। বাপেক্স কর্মকর্তারা বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরে জানাবেন বলে আশ্বস্ত করেন এলাকাবাসীকে।

রুপসীপাড়া ৮নং ওয়ার্ড মেম্বার নাংক্রাত মুরুং বলেন, খনিটি এখনো সুরক্ষিত  অবস্থায় রয়েছে। তাছাড়া  ওই জায়গাটি খাস। মৌজা হেডম্যান ও কারবারীরা খনিটি রক্ষনাবেক্ষণ  করছেন। 

লামা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদ আকতার বলেন, বিষয়টি তিনি জানতেন না।  তিনি কয়লা খনির বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের নজরে আনার চেষ্টা করবেন। তার মতে পাশ্ববর্তী মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য অন্যতম উৎস হতে পারে এ কয়লার খনিটি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ