• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

আটক আরাকান আর্মি নেতা ডা. রেনিন সোয়ে-কে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2015   Monday

আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সোয়ে-কে পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার রাঙামাটির অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে তোলা হয়েছে। এতে পুলিশ তার বিরুদ্ধে পূনরায় রিমান্ড আবেদন না করায় বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ ও আগামী ২ নভেম্বর পুনরায় আদালতে হাজির করার নিদের্শ দিয়েছেন। 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহাহিদ উল্লাহ সরকার জানান, সন্ত্রাস বিরোধী আইনে পাঁচ দিন রিমান্ড শেষে  সোমবার আটক আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোয়ে-কে আদালতে হাজির করা হয়েছে। রিমান্ডে আটক আরাকান আর্মির নেতা অনেক গুরুত্বপুর্ন তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না। রিমান্ডে পাওয়া এসব গুরুত্বপুর্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এসব তথ্য যাচাই-বাছাইকালে যদি রিমান্ডের প্রয়োজন দেখা দেয় তাহলে পুনরায় আদালতের কাছে আবেদন জানিয়ে তাকে রিমান্ডে নেয়া হবে। তবে তার বিরুদ্ধে আদালতে নতুন করে চাওয়া হয়নি।

তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে অপাতত আদালতের কাছে রিমান্ড আবেদন না করায় আদালত তাকে কারাগারে প্রেরণ এবং আগামী ২ নভেম্বর আসামী ডা. রেনিন সোয়ে-কে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলাম পুরের একটি নির্মানাধীন মসজিদ থেকে ডা.রেনিন সোয়ে-কে আটক করার পর তাকে আদালতে তোলা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডা. রেনিন সোয়ে ও আট তিন জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন, বিদেশী নাগরিক আইন ও মুদ্রা আইনে তিনটি মামলা দায়ের করা হয় রাজস্থলী থানায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ