• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

চন্দ্রঘোনায় সন্ত্রাসী আক্রমণের শিকার মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2015   Friday

নিজ ভাগের জমি ছেড়ে না দেওয়ায় প্রতিবেশীদের সন্ত্রাসীর আক্রমণের শিকার হয়েছে বীর মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাশ (৬৫) ও তার ছেলে দুর্জয় দাশ (২২)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার রাইখালী বাজারে। আহতরা বর্তমানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

আহত মুক্তিযোদ্ধা দীলিপ কুমার দাশ জানান, রাইখালী বাজারে তার পৈত্রিক সম্পত্তি ২৩ শ ৫০ বর্গফিটের ঘর সমেত একটি দোকান রয়েছে। বেশ কিছুদিন ধরে তা কয়েক নিকট প্রতিবেশী আত্মীয় সেখানে অবস্থান করছে। ইতিমধ্যে ওই জমিতে তার অংশটি প্রতিবেশীদের নামে লিখে দেওয়ার জন্য তাকে নানা ভাবে চাপসহ হুমকি দেওয়া হচ্ছে। জমি লিখে না দিলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান। ঘটনার দিন মুক্তিযোদ্ধা দীলিপ কুমার বাজারে অবস্থিত তার দোকানে বসে বেচা বিক্রি করার সময় ৫/৬ জনের একটি গ্রুপ অতর্কিত দোকানে হামলা চালায় এবং তাকে বেদম মারধর করে। তার ছেলে দুর্জয় বাধা দিলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। এব্যাপারে চন্দ্রঘোনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এদিকে, শুক্রবার আহত মুক্তিযোদ্ধা দীলিপ কুমারকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দেখতে যান, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাদাত হোসেন চৌধুরী। তারা এ ন্যাক্কার জন ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবী জানান।

ওসি জহুরুল আনোয়ার জানান,এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

ads
ads
আর্কাইভ