• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে রাঙামাটি পর্যটন প্রস্তুুত

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2015   Thursday
বর্ষায় শুভলং ঝর্না তার অাগের রুপে ফিরেছে।

বর্ষায় শুভলং ঝর্না তার অাগের রুপে ফিরেছে।

পবিত্র ঈদ-উল-আযহা’র ছূটিতে বেড়াতে আসা পর্যটকদের বরণ করতে প্রস্তুত পর্যটন শহর রাঙামাটি। ইতোমধ্যে শহরের হোটেল-মোটেলের অধিকাংশই রুম বকুড হয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করলে এবার ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নামার সম্ভাবনা রয়েছে। 

এদিকে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধির কারণে ঝুলন্ত সেতু পানিতে ডুবে থাকলেও পর্যটকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে বর্ষা মৌসুমে রাঙামাটির প্রকৃতি নতুন রুপে সেজেসে। শুভলং ঝর্না তার পুরনো রুপ ফিরে পাওয়ায় অপরুপ সৌন্দর্য্যর অবলোকনসহ   রাঙামাটির  বর্ষার প্রকৃতির দৃশ্য অপন মনে উপভোগ করতে পারবেন পর্যটকরা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমন পিপাসু পর্যটকরা ইটপাথুরের শহর ও যান্ত্রিকতার ক্লান্তি দূর করতে প্রতি বছর প্রকৃতির রাণী রাঙামাটির অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসেন। এ বছর দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করায় এবার ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নামার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে রাঙামাটি শহরের হোটেল-মোটেলের অধিকাংশই রুম বকুড হয়েছে। এর মধ্যে রাঙামাটি সরকারী পর্যটন মোটেলের আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০সেপ্টেম্বর পর্ষন্ত সব রুম অগ্রিম বুকড হয়েছে। এ মোটেলে বর্ষা মৌসুম ও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর পর্ষন্ত পর্যটকদের জন্য শতকরা ২০ ভাগ ছাড় দেয়া হচ্ছে। অপর অন্যতম বেসরকারী হোটেল সুপিয়ায় ইতোমধ্যে শতকরা ৫০ ভাগের অধিক রুম বুকড হয়ে গেছে। এখন শুধু পর্যটকদের বরণ করে নেয়ার পালা।

এদিকে, রাঙামাটির অন্যতম আকর্ষন পর্যটন ঝুলন্ত সেতু কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধির কারণে গত ২ আগস্ট থেকে সেতুটি পানিতে নিমজ্জিত রয়েছে। ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে থাকায় তার সৌন্দর্য্য পর্যটকরা উপভোগ করতে না পারলেও হতাশ হওয়ার কারণ নেই। বর্তমানে এ বর্ষা মৌসুমে রাঙামাটির প্রকৃতি নতুন রুপে সেজেসে। শুভলং ঝর্না তার পুরনো রুপ ফিরে পেয়েছে। তাই সবমিলিয়ে পর্যটকরা এবার রাঙামাটির প্রকৃতির সৌন্দর্য্য অপন মনে উপভোগ করতে পারবেন।

রাঙামাটি পর্যটনের আকর্যনীয় স্পটের মধ্যে রয়েছে,পর্যটনের ঝুলন্ত সেতু, শুভলং-এর মনোমুগ্ধকর ঝর্ণা, রাজ বন বিহার,জেলা প্রশাসনের বাংলো, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি সৌধ, বালুখালী কৃষি খামার, টুক টুক ইকোভিলেজ,সাংপাং রেস্টুরেন্ট এবং আদিবাসী শান্ত সবুজ গ্রাম ও তাদের জীবনযাত্রা। এছাড়াও রাঙামাটি শহরের বাইরে বাঘাইছড়ি উপজেলার সাজেকের মনোরম পর্যটন স্পট, কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠা আকর্যনীয় পর্যটন স্পট, কাপ্তাই জল বিদ্যূৎ উৎপাদন কেন্দ্র, কর্ণফূলী পেপার মিলস্ ও কাপ্তাই জাতীয় উদ্যোন ইত্যাদি।

হোটেল সুপিয়া সিইও সাইফুল ইসলাম(মুন্না) জানান, এবার ঈদ ছুটিতে শতকরা ৫০ ভাগ তার হোটেলে বুকড হয়েছে। এখনো পর্যটকরা বুকিং দিয়ে চলেছেন।

রাঙামাটি হোটেল ও মোটেল মালিক সমিতির যুগ্ন সম্পাদক ও হোটেল প্রিন্স-এর সত্বাধিকারী নেসার আহম্মেদ জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করায় অন্যান্য বছরের তুলানায় এ বছর রাঙামাটিতে প্রচুর পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছি। 
রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান,রাঙামাটি সরকারী পর্যটন মোটেলের আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০সেপ্টেম্বর সব রুম অগ্রিম বুকড হয়েছে। এছাড়া বেড়াতে আসা পর্যটকদের জন্য বর্ষা মৌসুম ও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর পর্ষন্ত শতকরা ২০ ভাগ ছাড় রয়েছে।

তিনি আরও জানান, পর্যটনের ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধির কারণে বর্তমানে দুই ফুট পানির নিচে রয়েছে। তবে এ ঝুলন্ত সেতুটি পানির নিচে থাকলেও বর্ষা মৌসুমে হওয়ায় রাঙামাটির প্রকৃতি নতুন রুপে সেজেসে। শুভলং ঝর্না তার পুরনো রুপ ফিরে পেয়েছে। আশা করা যাচ্ছে এবার ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নামবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ