• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    
 
ads

রাঙামাটিতে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসি সভাপতিদের নিয়ে সনাকের সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসি সভাপতিদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হয়।

কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলানায়তনে টান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগী সংগটন সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙামাটির উদ্যোগে  সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি চাঁদ রায়।  বক্তব্যে রাখেন জাতীয় মানবধিকার সদস্য ও সনাক সদস্য নিরুপাদেওয়ান, রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, সদর উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, সদর উপজেলা প্রাথমিক সহকারী  শিক্ষা অফিসার  এসএম মহিউদ্দীন ও স্বজন সদস্য গৈরিকা চাকমা।  অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়েস দলনেতা ভূবন জ্যোতি চাকমা।  টিআইবি’র এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম সমন্বয় সভার উদ্দেশ্য ও টিআইবি সম্পর্কে ধারনা এবং শিক্ষা ক্ষেত্রে সনাকের কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন উপস্থাপন করেন।  এসএমসির কমিটির পক্ষ থেকে বক্তব্যে রাখেন ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি রতন তঞ্চঙ্গ্যা।মুক্ত আলোচনায় অংশ এসএমসি`র সহ সভাপতি রাজা নলিনাক্ষ রায় দেবী প্রসাদ দেওয়ান, বনরুপা মডেল সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা তালুকদার প্রমুখ।

সনাক সদস্য নিরুপা দেওয়ান বলেন, সনাক শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারের সেবাদান সম্পর্কে জনগননকে সচেতন করে এবং সমস্যা সম্পর্কে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে এ্যাডভোকেসির মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয় এবং প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহীতা সৃষ্টি হয়” ।

সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল বলেন,সনাক ও টিআইবি ভাল ও দায়িত্ববান শিক্ষকদের পুরস্কৃত করে উৎসাহিত করতে পারে।

রাঙামাটি সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বলেন – বিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকারের মুখাপেক্ষি না হয়ে এসএমসি ও স্থানীয় জনগন উদ্যোগ নিতে পারে। তিনি আরও বলেন ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সনাকের কার্যক্রমের ফলে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমগুলো অন্যান্য বিদ্যালয় অনুসরন করতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ