• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

প্রহসন মুলক কাউন্সিলে প্রতিবাদে বান্দরবানে বিএনপির একাংশের সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2015   Monday

সোমবার বান্দরবানে উপজেলা বিএনপি’র কাউন্সিলে ষড়যন্ত্র ও প্রহসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি একাংশের নেতা কর্মীরা।

বান্দরবান টিসিআই সংলগ্ন স্বর্ন শীলা কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন তুষার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ,শ্রমিক দল নেতা নুরুল ইসলাম,ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল,যুবদল নেতা আবু বক্কর,স্বেচ্ছা সেবক দল নেতা চনু মং মার্মা এবং মৎস্যজীবি দল নেতা রেজা প্রমুখ। সংবাদ সম্মেলনে কয়েকশত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মোঃ জসিম উদ্দিন তুষার বলেন, বিএনপি’র চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন  যারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল এবং তৃনমুল পর্যায়ে ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে ইউনিয়ন,উপজেলা,পৌরসভা ও জেলা কমিটি গঠন করার জন্য। কিন্তু জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী এবং তারা অনুগত নেতারা তাদের পছন্দের এবং যারা সারা বছর রাজপথে ছিল না এমনকি নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামে যাদের পায়নি তাদের দিয়ে তারা উপজেলা কাউন্সিল করছেন এবং নেতা বানাচ্ছেন।

 তিনি আরও বলেন,দেশনেত্রী এক চিঠিতে, যারা শারীরিকভাবে অক্ষম,বয়োজৈষ্ঠ এবং যারা বিভিন্ন পদে থেকেও দলের দু:সময়ে অসহযোগিতা  করেছেন,যাদের আপোষকামিতার কারনে সরকার বিরোধী আন্দোলন বাঁধাগ্রস্থ হয়েছে তাদেরকে স্বসম্মানের সহিত দল হতে স্বেচ্ছায় চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। তাদের দাবী জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী এবং সাধারন সম্পাদক আজিজুর রহমান রাজনীতিতে শারীরীক ভাবে অক্ষম।

সংবাদ সম্মেলনে তিনি তাদের  দল থেকে পদত্যাগ করে তরুনদের হাতে নেতৃত্ব ছেড়ে দেয়ার দাবী  জানিয়ে বলেন বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী তার আপন বড় ভাই,ভগ্নিপতিসহ তার আতœীয় স্বজনদের বিএনপির মুল কমিটিতে স্থান দিয়ে তার নিজস্ব আজ্ঞাবহ কমিটিতে পরিনত করেছেন। তারা মৌসুমী পাখীর ন্যায় শুধু দলের নেতা নির্বাচনে ভোট দিতে আসেন।

তিনি হঠকারিতার কাউন্সিল নাকরে তৃনমুল নেতা কর্মীদের দিয়ে আহবায়ক কমিটি গঠন করার জন্য দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানান।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিংয়ের মাধ্যমে বেগম জিয়ার এই ব্যপারে দৃষ্টি আকর্ষন করবেন বলে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ