• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটির রাজস্থলীতে আরাকান আর্মির পোশাক,ঘোড়া ও বিভিন্ন সরঞ্জামসহ এক সদস্য আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2015   Thursday

রাঙামাটির-বান্দরবান সীমান্তবর্তী রাজস্থলী উপজেলার তাইদং পাড়ায় বুধবার রাতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অং ইউ ইয়াং রাখাইন(২০) নামের মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির এক সহযোগীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে আরাকান আর্মির ৩সেট ইউনিফরম. আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, ৩টি লেফটপ, দুটি ঘোড়া, দুটি ডিজিটাল ক্যামরা, ১টি হ্যান্ডি ক্যাম, মোটর সাইকেলসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজস্থলী উপজেলার তাইদং পাড়ায় ডা. রান নিন সোয়ে মারমা নামের এক নেদারল্যান্ড প্রবাসীর বাড়ীতে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় দ্বিতল পাকা বাড়ীটি তালা বদ্ধ অবস্থায় ছিল। পরে  যৌথ বাহিনীর সদস্যরা তালা ভেঙ্গে বাড়ীর ভেতর তল্লাশী চালিয়ে নিচ তলা থেকে একটি কক্ষ থেকে ডা. রান নিন সোয়ে মারমার সহযোগী অং ইউ ইয়াং-কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দুটি হাতের কব্জি বোমার স্প্লিন্টারে আঘাতপ্রাপ্ত। এসময় তার কাছ থেকে আরাকান আর্মির তিন সেট ইউনিফরম. ৩০ গজ আরাকান আর্মির কাপড়, ৩টি ল্যাপটপ, দুটি ঘোড়া, ২টি ডিজটিাল ক্যামরা, ১টি হ্যান্ডিক্যাম, মোবাইল সেট, ৩টি মোটর সাইকেল, ইন্টারনেট মডেম, পাসপোর্ট(তার বাচ্চার) উদ্ধার করা হয়। 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুল ইসলমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অং ইউ  মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন এবং তার বাড়ী আরাকান রাজ্যে। তার বিরুদ্ধে দুটি পৃথক  মামলা দায়ের করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ