• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদন্ড কার্যকরের দাবীতে লামায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2015   Wednesday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কার্যকর করার দাবীতে বুধবার বান্দরবানের লামা উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ছাত্রলীগ। 

লামা উপজেলা পরিষদ চত্বর সম্মুখে ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্দা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ-আল মামুন, সাধারণ সম্পাদক মংক্যহ্লা মার্মা, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল ও জহিরুল ইসলাম। সমাবেশ শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ-এর মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বরাবরে খুনিদের ফাঁসির দাবীতে স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালে ১৫ আগষ্ট এই দিনটি ইতিহাসের পাতায় অত্যান্ত কলংকিত দিন হিসেবে বিবেচিত। এদিনে বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির ৩২ নং বাড়িতে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করেছিল একদল রক্ত পিপাসু বিপদগামী উশৃঙ্খল সেনা সদস্যর।

বক্তারা পলাতক খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কার্যকর করার দাবী জানিয়ে বাঙ্গালী জাতিকে কলংক মুক্ত করতে সরকারের প্রতি জোরালো দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ