• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে ছাত্রলীগের সন্মেলনে হামলার ঘটনায় ২১ নেতা-কর্মীকে বহিস্কার

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2015   Tuesday

বান্দরবান ছাত্রলীগের জেলা শাখার সন্মেলনে হামলার ঘটনায়  ২১ জন নেতা-কর্মীকে বহিস্কার করা হয়েছে। সোমবার জেলা আওয়ামীলীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক জরুরী সভায় এ বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারন সম্পাদক কাজী মোঃ মজিবর রহমানসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, গত ৬ জুন শহরের রাজার মাটে জেলা ছাত্রলীগের সম্মেলনে হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা আহসানুল হক রুমু, জাকির হোসেন,মোঃ আরিফ,সাইফুল ইসলাম,যুবলীগ নেতা বাপ্পি মল্লিক,সোহরাব হোসেন কুট্টি, ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ইব্রাহিমসহ ২১ জন নেতা-কর্মীকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদের মধ্য থেকে ৭ নেতা-কর্মী এ ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনে বর্তমানে জেল হাজতে রয়েছেন।

এছাড়াও জেলা ছাত্রলীগের সম্মেলনে হামলার জন্য দায় স্বীকার করে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির কাছে ক্ষমা প্রার্থনা করেন। জেলা ছাত্রলীগের হামলার ঘটনাটি ব্যাপকভাবে সমালোচিত হওয়ায় ও সংগঠনের মধ্যে বিশৃংখল অবস্থা বিরাজ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ন সাধারন সম্পাদত ও জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ। তিনি আরও জানান বহিস্কৃতরা শুধু ছাত্রলীগের সম্মেলনে হামলা নয় ইতোপুর্বে তাদের বিরুদ্ধে আনেক অভিযোগ রয়েছে। যা সংগঠনের  জন্য ক্ষতিকর।

সূত্র আরও জানায়,আহসানুল আলম রুমু,জাকির হোসেন,মোঃ আরিফ,সাইফুল ইসলাম,যুবলীগ নেতা বাপ্পি মল্লিক,সোহরাব হোসেন কুট্টি, ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ইব্রাহিমের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলায় চার্জ গঠন করা হয়েছে। এ মামলায় ১৮ জন আসামীর মধ্যে ১১ জনকে আদালত অব্যাহতি দিলেও সংগঠন থেকে তাদের বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য,গত ৬ জুন বান্দরবানের রাজার মাঠে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুরের উপস্থিতিতে ছাত্রলীগের সম্মেলনে এ হামলার ঘটনা ঘটে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ