• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে জেএসএসের বিক্ষোভ-সমাবেশ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2015   Tuesday

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) মঙ্গলবার বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

জেএসএস-এর সদর থানা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে সভাপতিত্ব করেন পিসিজেএসএস জেলা শাখার সভাপতি উছোমং মার্মা। বক্তব্য রাখেন, পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জলিমং মার্মা, জেলা পিসিপি সভাপতি উবাসিং মার্মা, সদর থানা শাখার সভাপতি উচসিং মার্মা, সাধারণ সম্পাদক উশোথোয়াই মার্মা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াইচিং মার্মা প্রমুখ। এর আগে  সংগঠনের জেলা শাখার কার্যালয় চত্বর থেকে এেকটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক হয়ে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে  গিয়ে শেষ হয়।

সমাবেশে নেতৃবৃন্দ  বলেন, সরকার ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে অঙ্গীকার করে। কিন্তু ২০০৯-১৩ সালে মেয়াদে সরকার চুক্তির পূর্বে হস্তান্তরিত বিষয় বিভাগের অধীন সাতটি কর্ম বা দপ্তর তিন পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর ছাড়া আর কোনো কিছু বাস্তবায়ন করেনি। ২০১৪ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পরও তিন পার্বত্য জেলা পরিষদে পাঁচটি বিষয় হস্তান্তর ছাড়া চুক্তির মৌলিক বিষয় বাস্তবায়নে কোনো দৃশ্যমান কার্যকরে উদ্যোগ গ্রহন করেনি বলে অভিযোগ তোলেন নেতারা। সমাবেশে নেতারা পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি করেন। নেতৃবৃন্দ পার্বত্য জেলা পরিষদের আইন কার্যকর, ভূমি কমিশন আইন সংশোধন, অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার ও অপারেশন উত্তরণ প্রত্যাহারের দাবি করেন।              

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে গত ২৯ নভেম্বর ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরপে সন্তু লারমা ঘোষনা দেন, চলতি বছর ৩০ এপ্রিলের মধ্যে চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে উদ্যোগ গ্রহন না করলে পহেলা মে থেকে পার্বত্য চট্টগ্রামে অসহযোগ আন্দোলনের ডাক দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ