• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

সোমবার থেকে রাঙামাটিতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী প্রথম পার্বত্য চট্টগ্রাম গণসংগীত উৎসব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jun 2015   Sunday

ছিড়ে ফেল দৃঢ় হাতের চক্রান্তের জাল-এ শ্লোগান সমানে রেখে সোমবার থেকে রাঙামাটিতে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী প্রথম পার্বত্য চট্টগ্রাম জেলা গণসংগীত উৎসব।

রোববার রাঙামাটি  শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ কথা জানানো হয়েছে।

প্রেস ব্রিফ্রিং-এ বলা হয়,রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা কথা রয়েছে সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি মোঃ গোলাম কুদ্দুস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য ফকির সিরাজ।

প্রেস ব্রিফিং-এ আরও বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায়, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের আয়োজনে পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং ঢাকার মোট ৯টি সাংস্কৃতিক দল গণসঙ্গীত উৎসবে যোগদান করবে। প্রতিদিন বিকাল ৫টায় উৎসবে গান পরিবেশন শুরু করা হবে। অংশ গ্রহনকারী গণ সংগীত দল গুলো হর, খেলাঘর আসর রাঙামাটি, উদিচী শিল্পী গোষ্ঠী রাঙামাটি, গিরিসুর শিল্পী গোষ্ঠী, শিল্পী নিকুঞ্জ, সুর নিকেতন,রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী বান্দরবানের  জেলা শিল্পকলা একাডেমী,খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমী।

প্রেস ব্রিফিং-এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলা গণসঙ্গীত উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সুনীল কান্তি দে, সন্মেলনের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, রাঙামাটি শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল ও সংগীত শিল্পী মনোজ বাহাদুর।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ