• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে কর্মফল নাটকের পুণর্মিলনী উৎসব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2019   Sunday

রাঙামাটিতে মঞ্চস্থ চাকমার ভাষার সফল নাটক ‘কর্মফল’এর পুণর্মিলনী উৎসব মাতিয়েছে, উপস্থিত দর্শকদের। রোববার বিকালে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে পরিবেশিত হয়েছে, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। ২৭ সেপেটম্বর স্থানীয় কবি ও সাহিত্যিক প্রগতি খীসার চিকিৎসা সহায়তায় একই স্থানে নাটকটি মঞ্চস্থ হয়।

 

থায়রয়েড ক্যান্সারে প্রগতি খীসা ভারতের চেন্নাইয়ে অ্যাপেলো হাসপাতালে সফল চিকিৎসার পর দেশে ফিরলে মঞ্চায়নের মাস শেষে অনুষ্ঠিত কর্মফল নাটকটির পুণর্মিলনী উৎসবে সভাপতিত্ব করেন, নাট্য পরিচালক ও নির্দেশক সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট ও তানঝাঙ্ শিল্পী গোষ্ঠীর যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক রুনেল চাকমা।

 

অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক প্রগতি খীসাকে মাঙ্গলিক ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে বরণ করা হয়। এ ছাড়া রাঙ্গামাটি বিএম কলেজের প্রভাষক আনন্দ জ্যোতি চাকমা, সাংস্কৃতিক সংগঠন চাকমা কালচার কাউন্সিলের সাধারণ সম্পাদক উৎপল চাকমা ও পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক বিনয় বিকাশ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, তানঝাঙ্ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সচিব চাকমা নবীন ও অনিলা চাকমা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেছেন, তানঝাঙ্ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ